এক্সবক্স গেমস শোকেসের তারিখ চূড়ান্ত

এক্সবক্স গেমস শোকেসের তারিখ চূড়ান্ত
৩১ মার্চ, ২০২৬ ১৯:৫৭  

মাইক্রোসফট তাদের বার্ষিক এক্সবক্স গেমস শোকেসের তারিখ চূড়ান্ত করেছে। আগামী ৭ জুন এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। মূল অনুষ্ঠানের পরপরই ‘গিয়ার্স অব ওয়ার: ই-ডে’-এর জন্য আলাদা এক ঘণ্টার ‘ডিরেক্ট’ অনুষ্ঠান থাকছে। খবর এনগ্যাজেট।

শর্মা আশা, যিনি সম্প্রতি মাইক্রোসফট গেমিংয়ের প্রধান নির্বাহীর দায়িত্ব নিয়েছেন, তার নেতৃত্বে এটি প্রথম বড় অনুষ্ঠান। এতে ‘ফেবল’ (Fable), ‘হ্যালো: ক্যাম্পেইন ইভলভড’ ও ‘মাইনক্রাফট ডাঙ্গেনস ২’-এর মতো আগামী গেমগুলোর আপডেট দেখার সম্ভাবনা রয়েছে।

এক্সবক্সের ২৫তম বার্ষিকী উপলক্ষে ফ্যানফেস্ট নামের ভক্তদের উপস্থিতি অনুষ্ঠানটিও ফিরছে। এর আয়োজন হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে, যেখানে সমার গেম ফেস্টের আয়োজন হয়ে থাকে।

প্রসঙ্গত, ‘গিয়ার্স অফ ওয়ার: ই-ডে’ সিরিজের প্রিক্যুয়েল, যা ২০২৪ সালে ঘোষণা করা হয়। ‘প্রজেক্ট হেলিক্স’ কোডনামের পরবর্তী প্রজন্মের কনসোল নিয়ে আভাস দেওয়ারও সম্ভাবনা রয়েছে।

ডিবিটেক/বিএমটি