ডাটাবেজের আওতায় আসবে কৃষি উৎপাদন

ডাটাবেজের আওতায় আসবে কৃষি উৎপাদন
২৯ মার্চ, ২০২৬ ০৪:০০  
৯ মে, ২০২৬ ০৬:০৮  

উৎপাদিত ফসলের অপচয় কমাতে কৃষি ডাটাবেজ তৈরির পরিকল্পনা হাতে নিচ্ছে সরকার। ২৮ মার্চ, শনিবার রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে কর্মপরিকল্পনা ও বাজেট প্রাক্কলনসংক্রান্ত এক সভায় সেই ইঙ্গিত পাওয়া গেছে। 

সভায় কৃষক কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, কৃষি মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মসূচি বিষয়ে কর্মপরিকল্পনা গ্রহণ ও অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কৃষক কার্ড চালুর মাধ্যমে প্রকৃত কৃষককে চিহ্নিত করে সহায়তা দেবে সরকার। কৃষি ঋণ, সার, বীজ ও প্রযুক্তি সহায়তায় কৃষক কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, কৃষক কার্ড কৃষিখাতে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করবে। এ কার্ডের ব্যবহার করে কৃষক সরকারি বিভিন্ন কৃষি সহায়তা পাবেন। পাশাপাশি কৃষি উৎপাদনকেও একটি ডাটাবেজের আওতায় আসবে। ফলে ফসলের অপচয় কমবে।

কৃষি সচিব রফিকুল ই মোহামেদের সভাপতিত্বে সভায় কৃষি মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর/সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কৃষক কার্ড বাস্তবায়নের প্রি-পাইলটিং কার্যক্রমের ডাটা সংগ্রহ ও ব্যাংক হিসাব খোলার কার্যক্রম ২৯ মার্চ পর্যন্ত চলবে। আগামী পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ডিবিটেক/এসএমও/ইকে