এক দিনে নগদ-এ ২ হাজার ১৪৭ কোটি টাকার লেনদেন

এক দিনে নগদ-এ ২ হাজার ১৪৭ কোটি টাকার লেনদেন
২৬ মার্চ, ২০২৬ ০৪:৪৮  

একদিনে দুই হাজার ১৪৭ কোটি ৪৩ লাখ টাকার লেনদেন করে লেনদেনের নতুন মাইলফলক ‍সৃস্টি করেছে ডাক বিভাগের মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ।

২৬ মার্চ, বৃহস্পতিবার নগদ কর্তৃপক্ষ জানায়, সদ্য উদযাপিত ঈদ উল ফিতরের এক দিন আগে (১৯ মার্চ) লেনদেনের নতুন এই রেকর্ড গড়েছে প্রতিষ্ঠানটি। ঈদের আগের দিনও (২০ মার্চ) লেনদেনের একই ধারাবাহিকতা বজায় থাকে। সেদিন নগদের মাধ্যমে লেনদেন হয় দুই হাজার ৬৪ কোটি ৫৬ লাখ টাকা। 

এ সময় লেনদেনের সংখ্যাও অন্য সময়ের তুলনায় দ্বিগুন হয়েছে। সাধারণ সময়ে সব গ্রাহকরা মিলে এক দিনে গড়ে ৭৫ লাখ থেকে ৮০ লাখ বার নগদ ব্যবহার করলেও এই সময়ে কয়েক দিনিই লেনদেন সংখ্যা কোটি পেরিয়ে গেছে। ১৯ মার্চ গ্রাহকরা সব মিলে এক কোটি ৬৩ লাখ বার নগদকে লেনদেনের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। আর পর দিন মোট লেনদেন সংখ্যা ছিল এক কোটি ৫২ লাখেও বেশী। 

অবশ্য এক দিনে দুই হাজার কোটি টাকার লেনদেন পেরুনোর ঘটনা নগদের জন্যে নতুন নয়। এর আগেও এমন অনন্য এই মাইলফলক পেরিয়েছে নগদ। তবে এবার সব অংককে পেরিয়ে গেছে প্রতিষ্ঠানটি।

দুই দিনে হওয়া এই লেনদেনের মধ্যে অধিকাংশ লেনদেন হয়েছে ক্যাশ-ইন, ক্যাশ-আউট, সেন্ড মানি, সরকারি ভাতা বিতরণ, মোবাইল রিচার্জ এবং পেমেন্ট খাতে। 

ডিবিটেক/এসএমইএইচ/এমইউএম