উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ
যাত্রী চাইলেই টিকিট ফেরত দিতে পারবেন যেভাবে
ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে প্রায় অর্ধশত যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
১৮ মার্চ, বুধবার দুপুর আড়াইটার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার তিলকপুরে এ ঘটনা ঘটে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বগুড়া রেলওয়ে স্টেশনের স্টেশর মাস্টার সাজেদুর রহমান সাজু বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক হতে ১০ থেকে ১২ ঘণ্টা লাগতে পারে।
এতে ট্রেনের শেডিউল বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। তবে আগাম টিকিট কাটা যাত্রীরা ঈদ যাত্রায় এমন বিলম্ব বা যাত্রী না যেতে চাইলে টিকিট ফেরত দিতে পারবে। এতে টিকিটের অর্থও ওই যাত্রীকে ফেরত দিবে রেল কর্তৃপক্ষ। রেলের টিকিট রিফান্ড দিতে হলে বেশ কিছু নিয়ম মানতে হবে।
অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি করায়।টিকিট রিফান্ড করা যাবে ঘরে বসেই। কেননা যে অ্যাকাউন্ট থেকে ট্রেনের টিকিট কেনা হয়েঝ, সেই অ্যাকাউন্টে একটি পার্চেজ হিস্ট্রি রয়েছে। পার্চেজ হিস্ট্রিতে দেখা যাবে ক্রেতা কতগুলো টিকিট কিনেছেন। সেই তালিকার ডান পাশে টিকিট বারে ‘ক্যানসেল’ নামে একটি নতুন বাটন যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম। ওই ক্যানসেল বাটনে চাপ দিলেই ক্রেতা দেখতে পারবেন, এখন টিকিট ফেরত দিলে কত টাকা ফেরত পাবেন।
কিন্তু টিকিট রিফান্ডের টাকা সঙ্গে সঙ্গেই পাওয়া যাবে না। এই টাকা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সর্বোচ্চ ৮ কার্যদিবসের মধ্যে ফেরত দেওয়া হবে। টাকা ফেরত না পেলে এই ঠিকানায় মেইলে একটি অভিযোগ করতে হবে। এই মেইলের উত্তর যাত্রীকে ৭ কার্যদিবসের মধ্যে পাঠানো হবে।
টিকিট রিফান্ড পলিসিতে বলা হয়েছে, যাত্রা শুরুর ৪৮ ঘণ্টা আগে টিকিট ফেরত দেওয়ার ক্ষেত্রে এসি ক্লাসের জন্য ৪০ টাকা, প্রথম শ্রেণির জন্য ৩০ টাকা এবং অন্য শ্রেণির জন্য ২৫ টাকা পরিষেবা চার্জ কাটা হবে।
এ ক্ষেত্রে ৪৮ ঘণ্টার কম এবং ২৪ ঘণ্টার বেশি হলে ভাড়ার ২৫ শতাংশ কাটা হবে। এছাড়া ২৪ ঘণ্টার কম এবং ১২ ঘণ্টার বেশি হলে ভাড়ার ৫০ শতাংশ, ১২ ঘণ্টার কম এবং ৬ ঘণ্টার বেশি হলে ভাড়ার ৭৫ শতাংশ করা হবে। তবে ৬ ঘণ্টার কম সময়ের জন্য কোনো ফেরত দেওয়া হবে না। অনলাইনে টিকিট রিফান্ডের ক্ষেত্রে পরিষেবা চার্জ ফেরতযোগ্য হবে না।
ডিবিটেক/ডিএইচই/এমইউএম



