সহসাই দেশের আইসিটি খাতের বিচ্ছিন্নতা কাটার প্রত্যাশা
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই বিগত ১৭ বছরে বাংলাদেশ তথ্যপ্রযুক্তি খাতে যে বড় ধরনের বিচ্ছিন্নতা তৈরি হয়েছে তা কাটিয়ে উঠবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড. মঈন খান।
আর তথ্যপ্রযুক্তির মহাসড়কে যত দ্রুত যুক্ত হওয়া যাবে ততই সরকারের প্রতিশ্রুতি পূরণ করা সহজ ও দ্রুততর হবে বলে আশাবাদী তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
একইভাবে জনগণের সেবা যদি সত্যিকার অর্থে পৌঁছাতে চাই সেক্ষেত্রে আইসিটি খাত বড় ধরনের ভূমিকা রাখতে পারবে বলে মন্তব্য করেছেন
১৫ মার্চ, রবিবার সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু-তে বাংলাদেশ জাতীয়তাবাদী আইসিটি ফোরাম আয়োজিত ইফতার মাহফিলে দেয়া বক্তব্যে তারা এমন মন্তব্য করেছেন তারা।
ফোরাম সভাপতি প্রকৌশলী রাফায়েল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক রওশন কামাল জেমস ছাড়াও উপদেষ্টা এ কে এম ওয়াহিদুজ্জামান এসময় উপস্থিত ছিলেন।
ডিবিটেক/এসএম/ইকে



