দ্রুতই দেশে মিলবে ক্যামন ৫০ আলট্রা ফাইভজি

এমডব্লিউসি ২০২৬: টেকনোর এআই ইকোসিস্টেম ও মডুলার ইনোভেশন প্রদর্শনী 

দ্রুতই দেশে মিলবে ক্যামন ৫০ আলট্রা ফাইভজি
১০ মার্চ, ২০২৬ ১০:২৩  

বার্সেলোনায় অনুষ্ঠিত ‘এমডব্লিউসি ২০২৬’ ইভেন্টে নিজেদের ইনটেলিজেন্ট এআই ইকোসিস্টেমের বিশেষ প্রদর্শনী করেছে গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। “পায়োনিয়ারিং দ্য কানেকশন অফ ইন্টেলিজেন্স” থিমের এই আয়োজনে স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট এবং স্মার্ট অ্যাকসেসরিজকে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে একটি সমন্বিত অভিজ্ঞতায় রূপ দেওয়ার প্রক্রিয়া তুলে ধরা হয়। মূলত কর্মক্ষমতা, সৃজনশীলতা এবং দৈনন্দিন ডিজিটাল জীবনযাত্রার মানোন্নয়নে শক্তিশালী এআই ফিচারের ব্যবহারিক প্রয়োগই ছিল এই প্রদর্শনীর মূল লক্ষ্য।

এই আয়োজনে টেকনোর নতুন ক্যামন ৫০ সিরিজ ও পোভা ৮ সিরিজের স্মার্টফোনগুলো সবার নজর কেড়েছে। ক্যামন ৫০ সিরিজে উন্নত ক্যামেরা হার্ডওয়্যার, এআই টুলকিট এবং ‘এলা’ অ্যাসিস্ট্যান্টকে যুক্ত করা হয়েছে, যা প্রফেশনাল ফটোগ্রাফি ও প্রোডাক্টিভিটি নিশ্চিত করে। অন্যদিকে পারফরম্যান্স-নির্ভর পোভা ৮ সিরিজের ফ্ল্যাগশিপ ডিভাইস ‘পোভা কার্ভ ২ ফাইভজি’-তে রয়েছে স্লিম বডি, বড় ব্যাটারি এবং উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে। গেমিং ও বিনোদনের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে এই ফোনে এআই বেসড বিভিন্ন টুল ব্যবহার করা হয়েছে।

ব্যক্তিগত ডিভাইসের পাশাপাশি টেকনো তাদের বিস্তৃত এআইওটি (AIoT) ইকোসিস্টেম প্রদর্শন করেছে। এতে মেগাবুক ল্যাপটপ সিরিজ, মেগাপ্যাড ট্যাবলেট, ট্রু ২ ও ফ্রিহিয়ার ২ ইয়ারফোন এবং ওয়াচ জিটি ১এস অন্তর্ভুক্ত ছিল। এই পণ্যগুলো ব্র্যান্ডের আপগ্রেডেড ‘ওয়ানলিপ’ ইকোসিস্টেমের মাধ্যমে একে অপরের সঙ্গে নিখুঁতভাবে সংযুক্ত হয়ে কাজ করতে সক্ষম। এছাড়া ইতালিয়ান ব্র্যান্ড টোনিনো ল্যাম্বোরগিনির সঙ্গে অংশীদারিত্বে বিশেষ এডিশনের গেমিং পিসি ও স্মার্টফোনও প্রদর্শন করা হয়।

প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ছিল মডুলার ম্যাগনেটিক ইন্টারকানেকশন টেকনোলজি। এই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা ভবিষ্যতে স্মার্টফোনে অতিরিক্ত ব্যাটারি, ক্যামেরা লেন্স বা গেমিং এক্সেসরিজ ম্যাগনেটিক উপায়ে সংযুক্ত করতে পারবেন। পাশাপাশি আর্ম লিমিটেড-এর সহযোগিতায় ‘এজ-সাইড এআইজিসি প্রিভিউ কনসেপ্ট’ প্রযুক্তির ঝলক দেখিয়েছে ব্র্যান্ডটি, যা পুরোপুরি অফলাইনে স্মার্টফোনে চালানো সম্ভব। বাংলাদেশে ইতোমধ্যে ক্যামন ৫০ এবং পোভা কার্ভ ২ ফাইভজি বাজারে ছাড়া হয়েছে এবং দ্রুতই ক্যামন ৫০ আলট্রা ফাইভজি পাওয়া যাবে বলে জানা গেছে। 

ডিবিটেক/এনএ/ইকে