রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ
১০ মার্চ, ২০২৬ ১৪:০২  

গ্রাহকদের জন্য “রবি ওয়াইফাই কিনলেই ঈদ হবে হাইফাই” শীর্ষক একটি আকর্ষণীয় কর্মসূচি চালু করেছে রবি আজিয়াটা পিএলসি। গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হওয়া এই কর্মসূচিটি আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে। এই কর্মসূচির আওতায় মোট ৬টি সাপ্তাহিক পর্বের অনলাইন কুইজে অংশ নিয়ে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ পাবেন গ্রাহকরা।

সঠিক উত্তরের সংখ্যা এবং উত্তর দেওয়ার সময়ের ওপর ভিত্তি করে প্রতি সপ্তাহে মোট ২৭ জন বিজয়ী নির্ধারণ করা হবে। বিজয়ীদের মধ্যে ৩ জন পাবেন ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি এবং অন্যরা পাবেন ১,০০০ থেকে ৫,০০০ টাকার শপিং ভাউচার। টাই হওয়ার ক্ষেত্রে দ্রুত উত্তরদাতাকে অগ্রাধিকার দেওয়া হবে।

এই কর্মসূচি চলাকালে নতুন রবি ওয়াইফাই ডিভাইস কিনে সফলভাবে ইনস্টলেশন এবং প্রথম মাসের রিচার্জ সম্পন্ন করার পর গ্রাহকরা একটি এসএমএস লিংক পাবেন। সেই লিংকের মাধ্যমে রবি ওয়াইফাইয়ের ফিচার সম্পর্কিত ৩/৪টি বহুনির্বাচনী প্রশ্নের কুইজে অংশ নেওয়া যাবে। তবে প্রতিযোগিতায় অংশগ্রহণের সময় সংযোগটি অবশ্যই সক্রিয় থাকতে হবে।

ইনস্টলেশন ও প্রথম রিচার্জ যে সপ্তাহে সম্পন্ন হবে, গ্রাহক সেই নির্দিষ্ট সপ্তাহের কুইজে অন্তর্ভুক্ত হবেন। কর্মসূচির সূচি অনুযায়ী ১৫-২১ ফেব্রুয়ারি প্রথম, ২২-২৮ ফেব্রুয়ারি দ্বিতীয়, ১-৭ মার্চ তৃতীয়, ৮-১৪ মার্চ চতুর্থ, ১৫-২৩ মার্চ পঞ্চম এবং ২৪-৩১ মার্চ ষষ্ঠ সপ্তাহ হিসেবে বিবেচিত হবে। প্রতি সপ্তাহের বিজয়ীদের নাম পরবর্তী সপ্তাহে ঘোষণা করা হবে।

ডিবিটেক/এনএইচটি/এমইউএম