ই-রিটার্ন জটিলতায় আবেদনের সময় বাড়াল এনবিআর

ই-রিটার্ন জটিলতায় আবেদনের সময় বাড়াল এনবিআর
২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০০:৪২  

ই-রিটার্ন সিস্টেমে কারিগরি সমস্যার কারণে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে অক্ষম করদাতাদের জন্য আবেদনের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর আগে চতুর্থবারের মতো রিটার্ন জমার সময় বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত করা হয়।

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত ২৬ ফেব্রুয়ারি জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩২৮-এর উপধারা (৪) অনুযায়ী বিশেষ আদেশ নং-১/২০২৫-এর ক্রমিক নং-১ এ উল্লিখিত করদাতা ছাড়া সব স্বাভাবিক ব্যক্তি করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক।

তবে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনজনিত সমস্যার কারণে কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা অনলাইনে রিটার্ন দাখিলে অসমর্থ হলে, তিনি আগামী ১৫ মার্চের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্মকর কমিশনারের অনুমোদনক্রমে তারা পেপার রিটার্ন দাখিলের সুযোগ পাবেন।

ডিবিটেক/এসএ/ইকে