ডেটা সেন্টার স্থানান্তরে ৫ দিন বন্ধ থাকবে রূপালী ব্যাংক

ডেটা সেন্টার স্থানান্তরে ৫ দিন বন্ধ থাকবে রূপালী ব্যাংক
১ জুলাই, ২০২৫ ১৭:৫০  
১ জুলাই, ২০২৫ ২০:২৩  

ডেটা সেন্টার স্থানান্তর করার জন্য রূপালী ব্যাংক পিএলসির সব ধরনের ব্যাংকিং কার্যক্রম ৫ দিন বন্ধ রাখা হবে। এ বিষয়ে অনুমতিও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আগামী ৪ থেকে ৮ জুলাই পর্যন্ত সব ধরনের সেবা বন্ধ রাখবে রূপালী ব্যাংক। ১ জুলাই (মঙ্গলবার) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ (ডিওএস) থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ অনুমোদন দেওয়া হয়েছে।

এসংক্রান্ত নির্দেশনা বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।