১২০ পয়েন্টে বাংলালিংক’র ইফতার পয়েন্ট

১২০ পয়েন্টে বাংলালিংক’র ইফতার পয়েন্ট
২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:১০  

দেশজুড়ে ১২০টি গুরুত্বপূর্ণ যাতায়াতকেন্দ্রে কিয়স্ক স্থাপন করে ইফতার বিতরণ করছে মোবাইল অপারেটর বাংলালিংক। রমজানের প্রথম দিন থেকে শুরু হওয়া এ উদ্যোগ পবিত্র মাসজুড়ে প্রতিদিন চলবে বলে ২৩ ফেব্রুয়ারি, সোমবার নিশ্চিত করেছে অপারেটরটি। 

প্রতিদিনিই ইফতারের আগমুহূর্তে বাস টার্মিনাল, রেলস্টেশন, লঞ্চঘাট ও বিমানবন্দরের প্রবেশপথে বসানো এসব কিয়স্ক থেকে পথচারী ও যাত্রীদের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করা হচ্ছে। বিশেষ করে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল, কামালাপুর রেলওয়ে স্টেশন, সায়েদাবাদ বাস টার্মিনাল, চট্টগ্রাম রেলস্টেশন ও কক্সবাজার বাসস্ট্যান্ডের মতো ব্যস্ত কেন্দ্রগুলোতে ইফতার বিতরণের চাপ বেশি বলে জানাগেছে।

এ উদ্যোগ প্রসঙ্গে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, “‘পিপল ফার্স্ট’ অপারেটর হিসেবে আমরা মানুষের এই দৈনন্দিন বাস্তবতাকে গুরুত্ব দিই। চলার পথে থাকা রোজাদারদের হাতে ইফতারসামগ্রী তুলে দেওয়ার এই উদ্যোগ সেই অঙ্গীকারেরই অংশ। আপাতদৃষ্টিতে ছোট মনে হলেও এটি বিশেষ তাৎপর্যপূর্ণ একটি প্রচেষ্টা। কানেক্টিভিটি নিশ্চিত করার পাশাপাশি মানুষের জীবনের বাস্তব মুহূর্তগুলোতে আন্তরিকতা, সম্মান ও সহমর্মিতা নিয়ে তাদের পাশে থাকাই আমাদের লক্ষ্য।”

ডিবিটেক/এফই/ইকে