২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যের ই-ভিসা চালু

২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যের ই-ভিসা চালু
২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:২৮  

আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য শুধুমাত্র ই-ভিসা ইস্যু করবে যুক্তরাজ্য। ২৩ ফেব্রুয়ারি, সোমবার  ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানায়। 

নিয়ে বিস্তারিত জানতে এই লিংকে ভিজট করার পরামর্শ দিয়েছে হাইকমিশন।  

হাইকমিশনের বার্তায় জানানো হয়েছে, ভিসা ইস্যু হওয়ার পর আবেদনকারীকে অবশ্যই একটি ‘ইউকেভিআই’ (UKVI) অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই অ্যাকাউন্টের মাধ্যমেই পাসপোর্টের তথ্য সংযুক্ত করা এবং ইস্যুকৃত ই-ভিসা যাচাই করা যাবে। যুক্তরাজ্য ভ্রমণের আগে এই ডিজিটাল তথ্য যাচাই করা অত্যন্ত জরুরি।

ব্রিটিশ হাইকমিশন আরও স্পষ্ট করেছে যে, UKVI অ্যাকাউন্টে সকল তথ্য সঠিকভাবে হালনাগাদ হওয়ার পরই একজন যাত্রী যুক্তরাজ্যে ভ্রমণের অনুমতি পাবেন। এই ডিজিটাল সেবা গ্রহণ বা অ্যাকাউন্ট তৈরির জন্য কোনো বাড়তি ফি বা অর্থের প্রয়োজন হবে না। মূলত ভিসা প্রক্রিয়াকে আরও আধুনিক, দ্রুত এবং নিরাপদ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

ডিবিটেক/এসই/ইকে