প্রিয়শপের হোম ব্র্যান্ড দীপ্তিতে নতুন সংযোজন

প্রিয়শপের হোম ব্র্যান্ড দীপ্তিতে নতুন সংযোজন
৪ আগষ্ট, ২০২৫ ১০:৩০  
৪ আগষ্ট, ২০২৫ ১৩:৩০  
দেশের ই-কমার্স খাতের বি-টু-বি স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপের নিজস্ব ব্র্যান্ড 'দীপ্তি' খুচরা বাজারে এনেছে নতুন জাতের 'মিনিকেট' চাল। ৪ আগস্ট, সোমবার বিষয়টি জানিয়েছেন  প্রিয়শপের সহ-প্রতিষ্ঠাতা ও চিফ মার্কেটিং অফিসার দীপ্তি মণ্ডল। 
তিনি বলেন, "এই মাসেই আমাদের ব্র্যান্ডের মিনিকেট চালটি আমাদের মুদি দোকানিদের জন্য একটি গুণগত পণ্য হিসেবে বাজারে এসেছে। এবং আমাদের দৃঢ় বিশ্বাস এটি মুদি দোকানিদের ব্যবসায়ে এক নতুন মাত্রা যোগ করবে। বাংলাদেশজুড়ে খুচরা বিক্রেতাদেরকে সবচেয়ে সেরা পণ্য প্রতিযোগিতামূলক দামে পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা খুচরা ব্যবসায়ীদের ক্ষমতায়ন নিশ্চিত করতে সংকল্পবদ্ধ।"
সূত্রমতে, বিগত চার বছর ধরে বাংলাদেশের মুদি দোকানিদের নিয়ে কাজ করছে প্রিয়শপ। বিশেষ করে দোকানিদের নিরবিচ্ছিন্নভাবে পণ্য পৌঁছে দেয়ার লক্ষ্যে নতুন নতুন সেবাও আনছে। এ বছরেই আগত দীপ্তি আটাশ চাল বাজারে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। আটাশ চালের সফল বিক্রয়ের মাধ্যমে মুদি ব্যবসায় নেটওয়ার্কে সাড়া জাগিয়ে, এবার মিনিকেট চালের সংযোজন খুচরা ব্যবসায়ে উল্লেখযোগ্য মুনাফা বৃদ্ধির সম্ভাবনা তৈরি করেছে।