চট্টগ্রামের হালিশহরে এমআর.ডিআইওয়াই-এর ১৬তম আউটলেট
হালিশহরে এমআর.ডিআইওয়াই-এর নতুন আউটলেট চালুর মাধ্যমে বাংলাদেশে ব্র্যান্ডটির সম্প্রসারণ আরও জোরদার হলো। উদ্বোধন উপলক্ষে থাকছে বিশেষ অফার ও উপহার।
মালয়েশিয়ার জনপ্রিয় হোম ইমপ্রুভমেন্ট রিটেইল ব্র্যান্ড এমআর.ডিআইওয়াই বাংলাদেশ চট্টগ্রামের হালিশহরে তাদের ১৬তম আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। নগরীর ব্যস্ত বাণিজ্যিক এলাকা এনজেএইচ টাওয়ারে চালু হওয়া এই আধুনিক আউটলেটটি চট্টগ্রামে ব্র্যান্ডটির দ্বিতীয় শাখা এবং বাংলাদেশে তাদের খুচরা ব্যবসা সম্প্রসারণের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তাঁর উপস্থিতিতে আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমআর.ডিআইওয়াই বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার মো. রাহাত নবী, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ নাজির হোসেনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উদ্বোধনী বক্তব্যে মো. রাহাত নবী বলেন, হালিশহরের মতো সম্ভাবনাময় এলাকায় নতুন আউটলেট চালুর মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছাতে চায়। তিনি জানান, এমআর.ডিআইওয়াই সবসময় তাদের মূল প্রতিশ্রুতি—‘সর্বনিম্ন মূল্যে, প্রতিদিন, সবার জন্য সবকিছু’—অক্ষুণ্ন রেখে কার্যক্রম পরিচালনা করছে।
নতুন আউটলেটে ১০টি প্রধান ক্যাটাগরিতে ১০ হাজারের বেশি পণ্যের সমাহার রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে গৃহস্থালি সামগ্রী, হার্ডওয়্যার, ইলেকট্রনিক্স, অটোমোবাইল অ্যাকসেসরিজ, ফার্নিশিং, স্টেশনারি, খেলাধুলা ও খেলনা, উপহারসামগ্রী, কম্পিউটার ও মোবাইল অ্যাকসেসরিজ এবং জুয়েলারি ও কসমেটিকস।
উদ্বোধন উপলক্ষে ১১ থেকে ১৩ জুন পর্যন্ত বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। এ সময় একক রসিদে ১ হাজার ৫০০ টাকা বা তার বেশি কেনাকাটা করলে ক্রেতারা উপহার হিসেবে পাবেন এমআর.ডিআইওয়াই ব্র্যান্ডেড ছাতা। পাশাপাশি ‘এমআর.ডিআইওয়াই টপ ফ্যান ক্যাম্পেইন’-এ অংশ নিয়ে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগও থাকবে।
২০০৫ সালে মালয়েশিয়ায় যাত্রা শুরু করা এমআর.ডিআইওয়াই গ্রুপ বর্তমানে বিশ্বজুড়ে ৫ হাজার ৫০০-এর বেশি আউটলেট পরিচালনা করছে। এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে ব্র্যান্ডটির কার্যক্রম বিস্তৃত রয়েছে।
বাংলাদেশে ২০২৪ সালের এপ্রিলে উত্তরা ও যমুনা ফিউচার পার্কে প্রথম দুটি স্টোর চালুর মাধ্যমে যাত্রা শুরু করে এমআর.ডিআইওয়াই। এরপর মিরপুর, ধানমন্ডি, শান্তিনগর, মোহাম্মদপুর, চট্টগ্রাম, সাভার, বাসাবো, রামপুরা, ময়মনসিংহসহ বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে নতুন শাখা চালুর পর এবার যুক্ত হলো হালিশহর।
//ডিবিটেক/এজেড/এমআই//





