অ্যাপে ভোটকেন্দ্রে যাওয়ার ম্যাপ
রাত পোহালেই ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন কমিশনের অ্যাপ স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি ও তাদের ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে ভোটকেন্দ্রের মানচিত্র।
স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপের মাধ্যমে ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্যের পাশাপাশি ম্যাপ দেখতে পারছেন ভোটাররা।
বাসা থেকে ভোটকেন্দ্র কতদূর তা জানতে হলে প্লে স্টোর বা অ্যাপস স্টোর থেকে অ্যাপটি ডাউনলোডকরে ইনস্টল করতে হবে। ইনস্টল শেষে ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ সিলেক্ট করে ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করতে হবে। এরপর এনআইডি নম্বর ও জন্ম তারিখ ইনপুট দিলে ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা, ম্যাপ প্রদর্শিত হবে। আর ম্যাপে ক্লিক করলেই তা লোকেশন দেখতে পাবেন।
এছাড়া হটলাইন নম্বর ১০৫-তে কল বা এসএমএসের মাধ্যমে জানতে পারবেন।
ডিবিটেক/জেডই/ইকে





