ঘরে বসেই ভোটকেন্দ্রের অবস্থান জানবেন যেভাবে

ঘরে বসেই ভোটকেন্দ্রের অবস্থান জানবেন যেভাবে
৩ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:১০  

‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই অ্যাপের মাধ্যমে ভোটাররা তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর দিয়ে নিজের ভোটকেন্দ্র কোথায়, তা খুঁজে বের করতে পারবেন।

ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের ৩ ফেব্রুয়ারি, সোমবার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনি জানান,   অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। এ অ্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রের অবস্থান (জিও লোকেশন), ছবি, দূরত্ব ও ম্যাপ প্রভৃতি তথ্য দেখা যাবে।

এছাড়া এই অ্যাপ থেকে নিবন্ধিত রাজনৈতিক দলের তথ্য, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হলফনামাসহ যাবতীয় তথ্য, নির্বাচনি ফলাফল এবং নির্বাচন-সংশ্লিষ্ট তথ্য জানা যাবে।
দ্বাদশ সংসদ নির্বাচনেও এই অ্যাপটি চালু করা হয়েছিল। অ্যাপটির গুগল প্লে স্টোর থেকে দেখা গেছে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ১ মিলিয়ন ডাউনলোড হয়েছে। এর রিভিউরেট ৩.৭।
ডিবিটেক/এসই/এমএম