নির্বাচনকালে যেকোনো অভিযোগের জন্য জরুরি যোগাযোগ নম্বর

নির্বাচনকালে যেকোনো অভিযোগের জন্য জরুরি যোগাযোগ নম্বর
২ ফেব্রুয়ারি, ২০২৬ ০০:০১  

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হয়েছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা নিয়ে যেকোনো অভিযোগ জানাতে এই সেলে যোগাযোগ করতে ভয়েসের পাশাপাশি ডেটা কলেরও নম্বর দেওয়া হয়েছে। ফলে ল্যান্ডফোন, মোবাইল ফোন এবং হোয়াটসঅ্যাপ নম্বরে অভিযোগ জানাতে পারবেন দেশের নাগিরিকরা। 

আইনশৃঙ্খলা সমন্বয়ের এই সেলে জরুরি যোগাযোগের টেলিফোন নম্বর হচ্ছে: ০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২, ০২-৪৭১১৮৭০৩ এবং মোবাইল নম্বর: ০১৫৫০-০৬৪২২৬ (হোয়াটস এ্যাপস) ও ০১৫৫০-০৬৪২২৭।

১ ফেব্রুয়ারি, রবিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আইনশৃঙ্খলা-সংক্রান্ত যেকোনো অভিযোগ জানানোর জন্য সমন্বয় সেলের নির্ধারিত টেলিফোন ও মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। 

ডিবিটেক/বিজ্ঞপ্তি/ইকে