উন্মোচিত হলো কৃত্রিম বুদ্ধিমত্তা সেবা
এআই সামিটে বিটোপিয়ার চার উদ্ভাবনী প্রযুক্তি সমাধান
- বিটোপিয়া লিমিটেড চারটির বেশি উদ্ভাবনী সমাধান প্রদর্শন করেছে
- এআই এজেন্ট বিজনেস ব্রেইন ও রিসেপশনিস্ট জয়া উন্মোচিত
- কিউসর ও বেটো দেশের তথ্যের সুরক্ষা নিশ্চিত করবে
তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশ এবং চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে দেশীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর পরিচালন ব্যয় হ্রাস, কর্মদক্ষতা বৃদ্ধি ও তথ্য সুরক্ষা নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক চারটির আধুনিক প্রযুক্তি সমাধান উন্মোচন করা হয়েছে। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’-এ সমাধানগুলো প্রদর্শন করছে দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান বিটোপিয়া লিমিটেড।
প্রদর্শনীতে অংশ নিয়ে সামিটে মিল্কিওয়ে হলের ২৮ নম্বর স্টলে দৈনন্দিন জটিলতা নিরসনে বিটোপিয়া প্রদর্শিত এআই এজেন্টচালিত ইআরপি সমাধান ‘বিজনেস ব্রেইন’কোনো প্রতিষ্ঠানের বিক্রয়, উৎপাদন, সরবরাহব্যবস্থা, হিসাব ও কর্মী ব্যবস্থাপনার তথ্য এক প্ল্যাটফর্মে এনে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে বলে জানানো হয়।
এছাড়া রিসেপশন স্বয়ংক্রিয় করতে উন্মোচিত ‘এআই রিসেপশনিস্ট ‘জয়া’ (Joya) হাসপাতাল, ব্যাংক, হোটেল ও সংস্থায় দর্শনার্থীর প্রশ্নের উত্তর দেওয়া ও নিবন্ধন কাজ সম্পাদন করতে সক্ষম বলে জানিয়েছেন বিটোপিয়া’র অ্যাসিসট্যান্ট ম্যানেজার (পিআর অ্যান্ড মিডিয়া) মো. কবিরুল ইসলাম।
তিনি জানালেন, এই দুই সেবার বাইরেও ব্যাংক ও সরকারি দপ্তরের তথ্য নিরাপত্তা ঝুঁকিমুক্ত রাখতে ঢাকার ডেডিকেটেড জিপিইউতে চালিত এআই এজেন্ট ‘বেটো’ (Beto) আনা হয়েছে। একই সাথে সাশ্রয়ী খরচে স্থানীয় জিপিইউ ব্যবহারের জন্য দেশে ইনফারেন্স ক্লাউড ‘কিউসর’ (QSor) উন্মোচন করা হয়েছে। এর মধ্যে বেটো চলে ঢাকায় স্থাপিত ডেডিকেটেড জিপিইউতে, যা অন্য কোনো গ্রাহকের সঙ্গে ভাগাভাগি করা হয় না। ফলে তথ্য বাংলাদেশের ভেতরেই থাকে। প্রতিষ্ঠান চাইলে বেটোর মতো নিজস্ব এআই নিজের ক্লাউড বা সার্ভারেও চালাতে পারে। প্রতিষ্ঠানের দেওয়া তথ্য দিয়ে অন্য কারও এআই মডেল প্রশিক্ষণ দেওয়া হয় না। আর কিউসরের জিপিইউতে ওপেন সোর্স এআই মডেল চালাতে পারে এবং যতটুকু ব্যবহার, ততটুকুরই খরচ দেয়। লাইভ ড্যাশবোর্ডে দেখা যায় কোন মডেল কতটা ব্যবহার হলো এবং কত খরচ হলো। ডেভেলপাররা এপিআইয়ের মাধ্যমে নিজেদের অ্যাপ্লিকেশন, চ্যাটবট বা এআই এজেন্ট কিউসরের সঙ্গে যুক্ত করতে পারেন। সার্ভার দেশের ভেতরে হওয়ায় তথ্য বাংলাদেশের বাইরে যায় না।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) যৌথভাবে এই প্রযুক্তি সম্মেলন শুরু হয় ৫ নভেম্বর, বৃহস্পতিবার। শেষ হবে ৭ নভেম্বর শনিবার।
//ডিবিটেক/এসএমসি/ডিএসই/এফওই//





