নোবিপ্রবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন
- নোবিপ্রবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়
- শিক্ষার মান উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন অতিথিরা
- স্থানীয় জনগোষ্ঠীর প্রত্যাশায় আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার ঘোষণা দেওয়া হয়
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আনুষ্ঠানিকভাবে ‘নোবিপ্রবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ৯ নভেম্বর, সোমবার বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নোয়াখালী-৪ আসনের তৎকালীন সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহজাহান এবং নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতিটি সদস্যের ঐকান্তিক প্রচেষ্টায় নোবিপ্রবি আজ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জায়গা করে নিয়েছে।
অনুষ্ঠানে বক্তারা এই প্রতিষ্ঠানটিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আধুনিক ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপনের পর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মো. শাহজাহান জানান, আজকের এই দিনটি নোয়াখালীর শিক্ষা ব্যবস্থার জন্য একটি মাইলফলক এবং ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ স্থাপনের মাধ্যমে এ অঞ্চলের শিক্ষাক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত হয়েছে।
এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং জমি অধিগ্রহণে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী জানান, এই ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে এবং শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা ও ইন্টার্নশিপের সুযোগ তৈরির পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিত করবে। স্থানীয় জনগোষ্ঠীর প্রত্যাশা ও আবেগকে ধারণ করে এটিকে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে রূপ দিতে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
নোবিপ্রবি শাখা কর্মকর্তা মো. জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমির ইসহাক খন্দকার, নোয়াখালী জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আবদুর রহমান, প্রকল্প পরিচালক ও ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জিনাত রেহানা, নোয়াখালী জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, প্রক্টর এ এফ এম আরিফুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
//ডিবিটেক/এসএইচএম/এসএমই/এফওপিটিই//





