ইজিএমে বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত 

প্রফেসর ড. মোরশেদ আলম সভাপত, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ সরোয়ার মাওলা

প্রফেসর ড. মোরশেদ আলম সভাপত, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ সরোয়ার মাওলা
২৯ জানুয়ারি, ২০২৬ ০০:২৬  

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির জরুরী বর্ধিত সভার(ইজিএম)'র মাধ্যমে নির্বাচন কমিটির তত্ত্বাবধানে নবগঠিত কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের অডিটোরিয়ামে ২৮ জানুয়ারি, বুধবার অনুষ্ঠিত এ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটির নেতৃবৃন্দ মনোনীত হন।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী প্রফেসর ড. মোরশেদ আলম। সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হন প্রকৌশলী আবুল খায়ের মোঃ মাজহারুল ইসলাম এবং সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন প্রকৌশলী ইমাম মাহমুদ রিয়াদ (পলাশ)।

সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মোহাম্মদ সরোয়ার মাওলা এবং যুগ্ম সম্পাদক হিসেবে মনোনীত হন প্রকৌশলী মোঃ ফজলুল হক। কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন প্রকৌশলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন এবং যুগ্ম কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হন প্রকৌশলী এইচ এম. এরশাদুল হক মাসুম। 

সাংগঠনিক ও দপ্তর সম্পাদক প্রকৌশলী মোঃ বেলাল সিদ্দিকী সজীব, প্রকাশনা ও সেমিনার সম্পাদক: প্রকৌশলী আশরাফ সরকার, সামাজিক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী নূর মোহাম্মদ এবং কার্যনির্বাহী সদস্যবৃন্দ হলেন প্রকৌশলী প্রফেসর ড. এম. বোরহান উদ্দিন, প্রকৌশলী শাহাদত হোসেন বিপ্লব, প্রকৌশলী মোঃ আইয়ুবুর রহমান, প্রকৌশলী ড. এবিএম জাহিদ হোসেন, প্রকৌশলী ড. মোহাম্মদ আশিকুর রহমান, প্রকৌশলী ড. খান ফয়সল আহমেদ, প্রকৌশলী মুহাম্মদ কামরুজ্জামান বিদ্যুত, প্রকৌশলী মাশরুরা মল্লিক স্বর্না, প্রকৌশলী সরোয়ার হোসেন, প্রকৌশলী মোহাম্মদ শাহ জালাল, প্রকৌশলী মোহাঃ আবু সাঈদ, প্রকৌশলী ড. মোঃ আব্দুল মোত্তালিব শোভন এবং প্রকৌশলী কাজী মোঃ খোরশেদ আলম।

নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী গোলাম মাওলা এবং নির্বাচন কমিশনের সদস্য প্রকৌশলী প্রফেসর ড. মোহাম্মদ আশিক-ই-রব্বানী এবং প্রকৌশলী মুখলেসুজ্জামান তালুকদার। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বাংলাদেশে কৃষি প্রকৌশল পেশার উন্নয়ন, গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং কৃষি খাতের টেকসই অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

ডিবিটেক/এসআর/আইকে