ওয়েব ও অ্যান্ড্রয়েডে ‘গুপ্তধর’ গেইম প্রকাশ

ওয়েব ও অ্যান্ড্রয়েডে ‘গুপ্তধর’ গেইম প্রকাশ
২৯ জানুয়ারি, ২০২৬ ০৯:১৮  
২৯ জানুয়ারি, ২০২৬ ১১:১৬  

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ‘গুপ্তধর’ নামে একটি স্যাটায়ার গেইম প্রকাশ করো হয়েছে। তবে এখানে গেইম ডেলপারদের পরিচয় প্রকাশ করা হয়নি গেইমের নকশায়।

সূত্রমতে, ২৪ জানুয়ারি ওয়েব ও অ্যান্ড্রয়েড ভিত্তিক গেইমটি প্রকাশ করা হয়েছে। ২৮ জানুয়ারি রাত ১১টা পর্যন্ত ৩৮ হাজার ১৫৭টি ইউনিক ডিভাইসে মোট ১২ লাখ ৬৯ হাজার ৪৩১ বার গেইমটি খেলা হয়েছে।

পাঁচ ধাপের এই গেইমের পরিচিতিতে বলা হয়েছে,বাংলাদেশের সমাজে বিভিন্ন শ্রেণির অপরাধী ও অপশক্তি সাধারণ মানুষের মাঝেই নীরবে লুকিয়ে থাকে—এই বাস্তবতাকে কেন্দ্র করেই “গুপ্ত ধর” গেমটির মূল ধারণা নির্মিত। গেমটির প্রতিটি স্টেজ একটি নির্দিষ্ট সামাজিক বাস্তবতা ও সংশ্লিষ্ট হুমকির প্রতীকী উপস্থাপন করে। এই ধারাবাহিক ভাবনার উপর ভিত্তি করে গেমটির প্রথম ধাপ ‘গুপ্ত ধর্ষক’। এই ধাপকে পোশাকের আড়ালে লোলুপ মানসিকতার প্রতীক হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে গেইম নির্মাতারা। দ্বিতীয় ধাপে ওত পেতে থাকা সহিংস মানসিকতাকে — ‘খুনি গুপ্ত’; ১৯৭১ সালের আদর্শবিরোধী চেতনা বহনকারীকে ‘গুপ্ত রাজাকার’; সাধারণ মানুষের মাঝে লুকিয়ে থাকা হিংস্রতাকে ‘গুপ্ত রগকাটা-সন্ত্রাসি’ সিক্যুয়াল হিসেবে গেইমারদের কাছে পরিচয় করিয়ে দেয়া হয়েছে। প্রথম স্টেজে সময় ১৫সে. তারপর পর্যাক্রমে ১৪-১৩-১২-১১ সেকেন্ড সময় পাওয়া যায় ‘গুপ্ত ধর’ স্টেজ।

তবে সোশ্যাল মিডিয়া গেইমটি নিয়ে তীব্র সমালোচনা দেখা গেছে। গেইমটি শেয়ার করার পর কমেন্টে কেউ কেউ উচ্ছাস প্রকাশ করে লেখেছেন ‘আমি ৭৭ টা ধরলাম’ কিংবা ‘গেম লিংকটা পিন করে রাখেন’।  অন্যরা আবার গেইমটির স্কৃনশট শেয়ারের নিচে ‘ভাই নিজের গুয়ে গন্ধ আছে কিনা সেটা দেখেন পরের গুয়ে কি গন্ধ সেটা খুঁজেন না’; ‘যাক ধন্যবাদ নিজেদের কর্মকান্ডগুলো এইভাবে তুলে ধরার জন্য’ টাইপের মন্তব্য লিখেছেন।  

বিশ্লেষকদের মতে, নির্বাচন সামনে রেখে এ ধরনের গেইম সোশ্যাল হ্যান্ডেলে বিনোদনের খোড়াক জোগালেও সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করার শঙ্কা রয়েছে। গেইমের শব্দ চয়নে আবারও ‘ট্যাগিং  থেকে বুলি’ বিষয়টিকে উদ্বুদ্ধ করে কি না তা নিয়েও চিন্তা ভাবনার পরামর্শ দিয়েছেন সামজ বিশ্লেষকরা। 

ডিবিটেক/আরএম/সিডি