প্রাথমিক বিদ্যালয়ের ল্যাপটপের খবর জানতে চায় অধিদপ্তর
সরকারের পক্ষ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিতরণ করা ওয়ালটন ল্যাপটপগুলো বর্তমানে অবস্থা বিষয়ে জানতে চেয়ে চিঠি পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। চিঠিতে ওযারেন্টি বিষয়ে হালনাগাদ তথ্য সংগ্রহ করে সেগুলো আপডেটের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ তথ্য এক্সেল শিটের সফটকপি আকারে আগামী ১৫ জানুয়ারির মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের পাঠাতে বলা হয়েছে।
সূত্রমতে, ওযারেন্টি সময় পার হওয়ার পর বিদ্যালয়গুলো থেকে ২ শতাংশের বেশি অভিযোগ না পাওয়ায় ওয়ালটন হাইটেকের পক্ষ থেকে চিঠি পাওয়ার পর এই চিঠিটি ইস্যু করে শিক্ষা অধিদপ্তর।
চিঠিতে বলা হয়, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি ৪) আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৩ খ্রিষ্টাব্দ ও ২০২৫ খ্রিষ্টাব্দে বিতরণ করা ওয়ালটন ল্যাপটপের এর ওয়ারেন্টিকাল তিন বছর। বিদ্যালয়ে বিতরণ করা এ ল্যাপটপগুলো অচল হলে তা জরুরি ভিত্তিতে ওয়াল্টনের সার্ভিস সেন্টারের মাধ্যমে সচল করা প্রয়োজন। যে বিদ্যালয়ে ওয়ালটন ল্যাপটপ অচল রয়েছে তা ছক মোতাবেক আগামী ১৫ জানুয়ারির মধ্যে এক্সেল শীটের সফটকপি (সকল উপজেলার তথ্য একীভূত করে) [email protected] এ পাঠাতে হবে।
ছকে যেসব তথ্য দিতে হবে তা হলো- বিভাগ, জেলা, উপজেলা, IPEMIS অনুযায়ী স্কুল কোড, প্রতিষ্ঠান বা বিদ্যালয়ের নাম ও মন্তব্য।
এ বিষয়ে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর লিয়াকত আলী বলেন, আমরা যে ল্যাপটপগুলো দিয়েছি সেগুলো বিষয়ে অভিযোগ করে তেমন কোনো ফোনই আসেনি। এর মধ্যে ওয়ারেন্টি মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আমরা মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়েছিলাম। এখন যদি কনোটি সমস্যা হয় সেগুলো ছেড়ে দিতে প্রস্তুত। আসার কথা বিদেশি ব্রান্ড থেকে বাংলাদেশী ব্র্যান্ডের ওয়ালটন ল্যাপটপ এক্ষেত্রে ভালো করেছে।
ডিবিটেক/সিএনও/ইকেআমাদের







