লেনোভো পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

লেনোভো পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল গ্লোবাল ব্র্যান্ড পিএলসি
১৮ মে, ২০২৬ ০৯:১৮  

বৈশ্বিক ববর্যান্ড লেনোভোর সম্মানজনক ‘লেনোভো পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড (ডিস্ট্রিবিউশন) ২০২৫-২৬’ অর্জন করেছে বাংলাদেশের আইসিটি পণ্য ও সেবা পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড পিএলসি৷ । শ্রীলঙ্কার কলম্বোর আইটিসি রত্নদীপা হোটেলে গত ১২ মে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশে মেইনস্ট্রিম, গেমিং, ফ্ল্যাগশিপ ও এআই ল্যাপটপ বিক্রিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি এবং বাজার শেয়ার বৃদ্ধির স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটিকে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে লেনোভোর ম্যানেজিং ডিরেক্টর (ইন্ডিয়া) শাইলেন্দ্র কাটিয়াল, ডিরেক্টর-ওভারসিজ বিজনেস নবীন কেজরিওয়াল এবং হেড অব কনজ্যুমার সেলস (ওভারসিজ বিজনেস) শেখর কর্মকার উপস্থিত ছিলেন। এছাড়া লেনোভো টিমের হাসান রিয়াজ, সামির ভার্শনি ও সুমন রায় অনুষ্ঠানে অংশ নেন।

তারা গ্লোবাল ব্র্যান্ড পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, উপ-ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন খন্দকার এবং জেনারেল ম্যানেজার ও লেনোভো পিসি ব্যবসার প্রধান রেজাউল করিম তুহিনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

প্রসঙ্গত, গ্লোবাল ব্র্যান্ড পিএলসি ২০১৩ সাল থেকে বাংলাদেশে লেনোভো পিসি ব্যবসার বাজার নেতৃত্ব ধরে রেখেছে। 

ডিবিটেক/আরএ?/এমআইটি