আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন বুয়েটের সিলভার হক
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) স্থায়ী ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো কম্পিউটার প্রোগ্রামিংয়ের বিশ্বমঞ্চে ‘প্রোগ্রামিংয়ের অলিম্পিক’ খ্যাত ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট ২০২৫’-এর চূড়ান্ত পর্ব।
২০ ডিসেম্বর, শনিবার টানটান উত্তেজনা আর মেধার লড়াইয়ের মধ্য দিয়ে এ মর্যাদাপূর্ণ আয়োজনে সারা দেশ থেকে আসা ৩১৩টি টিমের ৯৩৯ প্রোগ্রামার টানা ৫ ঘণ্টা ধরে জটিল সব অ্যালগরিদমিক সমস্যার সমাধানে লিপ্ত ছিলেন। বিইউবিটি ক্যাম্পাসের ইন্টারন্যাশনাল কনফারেন্স হল এবং নির্ধারিত ল্যাবগুলোতে চলে এই শ্বাসরুদ্ধকর প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় আইওআই এর বাইরে চ্যাম্পিয়ন বুয়েটের সিলভার হক; প্রথম রানার্স রানার্সআপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সসাঙ্ককস্টফ্লো এবং দ্বিতীয় রান্সাআপ শাবিপ্রবি’র গডফাদার ইনক।
এছাড়াও চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির ডিইউডব্লিউপি মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন এবং বিইউবিটি কার্লি ব্রেস রানার্সআপ হয়েছে।
বিভাগীয় পর্যায়ে ঢাকায় বুয়েট সিলভার হকস, রংপুরের হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল, রাজশাহীতে রুয়েটের থ্রিব্ল নো ব্রাউন; সিলেটে শাবিপ্রবি’র গডফাদার ইনক, ময়মনসিংহে নেত্রকোনা ইউনিভার্সিটির রিবুটার্স এনইইউ, খুলানায় কুয়েট পটল, চট্টগ্রামে কুমিল্লা ইউনিভার্সিটির রিইগনাইট এবং বরিশালেল বিইউ টেরিহার্ডস চ্যম্পিয়ন হয়েছে।
সবার প্রথমে সমস্যার সমাধান করে দুইটি পুরস্কার জিতেছে আইইউটি’র কামিকাজে দল। বুয়েট সিলভার হক লাভ করে তিনটি পুরস্কার। এছাড়াও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইগনাইট, শাবিপ্রবি’র গডফাদার ইনক, গ্রিন ইউনিভার্সিটির গ্রিন ফোর্সেস প্রবলেম সেট ভিত্তিক পুরস্কার পেয়েছে।
দলীয় নাম করণে মুন্সিয়ানা দেখানোয় শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে ফেনী ইউনিভার্সিটির ইক্যুলিব্রাম দল চ্যাম্পিয়ন এবং চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটির দল বিইউসি মিনহাজ স্যার রিমেম্বারর্ড প্রথম রানার্স আপ ও দ্বিতীয় রানার্সআপ ইস্টার্ন ইউনিভার্সিটির ‘পারি না কিছু’।
প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় আড়ম্বরপূর্ণ পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিরা বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও পুরস্কার তুলে দেন।
পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ব্রাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, আইসিপিসি ঢাকা অঞ্চলের অ্যাসোসিয়েট ডিরেক্টর আব্দুল্লাহ এল হক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক জাফরুল আলম খান আইসিপিসি’র সাবেরক বিচারক, শাহরিয়ার মাঞ্জুর, বিউবিটি ট্রাস্ট ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবু সালেহ এবং বিইউবিটি’র সিএসই বিভাগের চেয়ারম্যান মোঃ সাইফুর রহমান।
এ সময় বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এবিএম শওকত আলী বলেন, একটি সফল ও আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা সম্পন্ন করতে পেরে বিইউবিটি গর্বিত। বিজয়ীরা বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরবে বলে আমি বিশ্বাস করি।
উল্লেখ্য, এবারের আসরে রেকর্ড সংখ্যক প্রতিযোগীর অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে শীর্ষ স্থান অধিকারী দলগুলো আগামীতে আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।
অনুষ্ঠানে গুগল আয়রল্যান্ডের সফটওয়্যার ইঞ্জিনিয়ার রায়হাত জামানা নিলয় প্রবলেম সেট নিয়ে আলোচনা করেন।
ডিবিটেক/এসআর/এমইউএম







