শুরু হলো মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগের তৃতীয় আসর

শুরু হলো মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগের তৃতীয় আসর
১৭ ডিসেম্বর, ২০২৫ ১৯:২১  

১৭ ডিসেম্বর, বুধবার থেকে শুরু হলো ডিজিটাল রিপোর্টার্স ফোরাম (ডিআরএফ) আয়োজিত মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগের (এমজেসিএল) তৃতীয় সিজন। ১৭ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট। আগামী ২০ ডিসেম্বর ফাইনাল ম্যাচের মধ্যে এবারের আসরের পর্দা নামবে। 

এবারের আসরে মোট ৮টি দল অংশ নিচ্ছে। মেঘনা ভিক্টোরিয়ানের অধিনায়ক মেহেদী হাসান রনি, পদ্মা ফাইটার্সের শুভ খান, এএস ওরিয়র্সের আনোয়ার হোসেন, কন্টেন্ট কিংসের অমৃত মলঙ্গীর, ডিজিটাল ডাইনামাস মারুফ সরকার, ভিক্টোরি ফাইটার্সের আফতাব শুভ, রয়েল ভিক্টোরিয়ান্সের তরুণ বেগী, বিআরপিএস রাইজিং স্টারের সাফিন মোল্লা।

রাজধানীর মালিবাগে রাজবাড়ী কুইজিন রেস্টুরেন্টে ১৬ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে দলগুলোর অধিনায়ক পরিচয় ও দলের জার্সি একযোগে উন্মোচন এবং আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের থিম সং ‘চলো মাঠে নামি’ ফেসবুক ও ইউটিউবে প্রকাশ করা হয়। 

সংগীতশিল্পী শামীম হাসান ও রুমানা ইসলাম কণ্ঠ দিয়েছেন এই থিম সং-এ। সংলাপ লিখেছেন সাংবাদিক লিমন আহমেদ, সুর ও সংগীত পরিচালনা করেছেন শামীম হাসান। ভিডিও সম্পাদনা করেছেন এ আর জনি ও তানভীর ইফাজ, গ্রাফিক্স ডিজাইন করেছেন সোহেল আহমেদ এবং ভিডিও পরিচালনা করেছেন মাসুম জয়। থিম সং ‘চলো মাঠে নামি’ খেলার আবহকে আরও প্রাণবন্ত করবে বলে প্রত্যাশা আয়োজকদের।

ডিবিটেক/জেনিউ/ইকে