এমইএস কনভেনশন হলে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস সম্মেলন
ঢাকা সেনানিবাসের এমইএস কনভেনশন হলে চলছে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলন। সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, এমইএস-এ কর্মরত সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তারা উপস্থিত থেকে এবং ভিটিসি’র মাধ্যমে সংযুক্ত হয়ে অংশগ্রহণ করছেন।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ৮ ডিসেম্বর, মঙ্গলবার সম্মেলনের উদ্বোধন করেন।
আইএসপিআর সূত্রে প্রকাশ, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফ মেজর জেনারেল মোঃ হাসান উজ জামানের সভাপতিত্বে বৃহস্পতিবার পর্যন্ত এমইএসের এই বার্ষিক সম্মেলন চলবে।
প্রথম দিনের সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ অন্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা, এমইএসে কর্মরত সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তারা উপস্থিত থেকে এবং ভিটিসির মাধ্যমে সংযুক্ত হয়ে অংশগ্রহণ করেন।
দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির অন্যতম ভিত্তি হলো আধুনিক, নিরাপদ ও টেকসই অবকাঠামো। মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস এই দায়িত্ব নিষ্ঠা, পেশাদারী ও প্রযুক্তিগত উৎকর্ষতার মাধ্যমে দীর্ঘদিন ধরে পালন করে আসছে।
ডিবিটেক/আইএসপিআর/ইকে



