আইসিবিসি এক্সপো ২০২৫ শুরু
বসুন্ধরা কনভেনশনে স্টারলিংক
রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে বসেছে আন্তর্জাতিক কেবল টিভি, সম্প্রচার ও যোগাযোগ (আইসিবিসি) এক্সপো ২০২৫। বৃহস্পতিবার বিকেলে ৪ দিনব্যাপী মেলার উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর আয়োজনে ব্রডকাস্টিং প্রযুক্তির এই মিলন মেলায় ক্যাবল টিভি শিল্পকে ডিজিটালাইজেশনের লক্ষ্যে ক্যাবল টিভি অপারদের সঙ্গে এই মেলায় রয়েছে ডিজিটাল সম্প্রচারের অন্যতম বাহন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারাও।
তবে আনুষ্ঠানিক মেলা শুরুর আগেই দুপুর থেকে মেলা প্রঙ্গনে উন্মাদনা ছড়িয়েছে কৃত্রিম উপগ্রহ ভিত্তিক সংযোগ স্টারলিংক। সেখানে মেলার তাঁবুতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির (বিএসসিএল) স্টলে ভিড় করছেন তরুণ-তরুণীরা। বার কোর স্ক্যান করে সংযুক্ত হচ্ছেন সদ্য বাণিজ্যিক ভাবে দেশে শুরু করা স্টারলিংক সেবার। তবে স্টলের ২ হাজার বর্গফুটের মধ্যে বিনামূল্যে এই তারহীন প্রযুক্তির এই উচ্চগতির ইন্টারনেট সেবায় যুক্ত হতে পারছেন দর্শনার্থীরা। একটি রাউটারে এক সঙ্গে ৫০ জনের বেশি সংযুক্ত হয়ে মিলছে ১০০ এমবিপিএস গতি।
মেলার স্টলে থাকা বিএসসিএল এর গণমাধ্যম ব্যবস্থা ওমর ফারুক জানালেন, একটি টার্মিনাল রাউটারের মাধ্যমে আমরা এখানে দর্শনার্থীদের স্টারলিংক এর নেটওয়ার্ক ফ্রি ব্যবহারের সুযোগ দিচ্ছি। এতে একইসঙ্গে সময়ে ৭০ থেকে ১০০ জন ব্যবহারকারী ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এরই মধ্যে ৫০ জনের মতো যুক্ত আছেন।
তবে ব্যবহারকারীরা বলছেন গতি থাকলেও ল্যাটেন্সি বেশি।
এদিক বড় বাজেটের স্টারলিংক ছাড়াও ক্ষুদ্র-মাঝারি ও কুটির থেকে সবার জন্য সাশ্রয়ী ব্রডব্যান্ড সেবার বিটুবি প্যাকেজ নিয়ে আইসিসি কমিউনিকেশন এবং আইপিটিভি ও ওটিটি সল্যুশন আয়না স্কোপ আইসিবিসি এক্সপোতে অংশ নিয়েছে।
স্মার্ট টিভি টেকনোলজি, ও ক্লাউড ভিত্তিক কন্টেন্ট সেবা নিয়ে এসেছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। অংশ নিয়েছে, আইএসপি, আইআইজি, এনটিটিএন প্রতিষ্ঠানও।
স্টল সাজিয়ে বসেছে দোশে৷র সবগুরো চ্যানেল।







