‘আইসিটি পাইওনিয়ার’ স্বীকৃতি পেলেন ফাহিম মাশরুর
ব্র্যাক ব্যাংক–দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ডের দশকপূর্তীতে ‘আইসিটি পাইওনিয়ার’ স্বীকৃতি পেয়েছেন বিডিজবস ডট কম-এর সহ-প্রতিষ্ঠাতা ফাহিম মাশরুর। তার সঙ্গে এই আসরে ‘আইসিটি উইমেন অব দ্য ইয়ার’ হয়েছেন ফুডপান্ডা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা আমবারিন রেজা এবং বিকাশ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও কামাল কাদির পেয়েছেন ‘আইসিটি বিজনেস পারসন অব দ্য ইয়ার’ সম্মাননা।
এছাড়াও আলিবাবা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ লিমিটেড ‘ডিজিটাল কমার্স’ এবং প্রগতি সিস্টেমস লিমিটেডের ইআরপি সল্যুশন ‘ট্যালিখাতা’ জিতেছে ‘আইসিটি স্টার্ট-আপ অ্যাওয়ার্ড’। একই আসরে পাঠাও পেয়েছে ‘স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড’ এবং অগমেডিক্স বাংলাদেশ পেয়েছে ‘আইসিটি সল্যুশন প্রোভাইডার অ্যাওয়ার্ড’।
বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের অগ্রগতিতে ব্যতিক্রমী ভূমিকা রাখায় ২৯ নভেম্বর সন্ধ্যায় শেরাটন ঢাকায় দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনমের উপস্থিতিতে বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
দারাজের পক্ষে এএইচএম হাসিনুল কুদ্দুস রুশো’ ট্যালিখাতার পক্ষে শাহাদাত খান, অগমেডিক্সের পক্ষে রাশেদ মুজিব নোমান এবং পাঠাওয়ের পক্ষে ফাহিম আহমেদ পুরস্কার গ্রহণ করেন।
ডিবিটেক/এসটি/ইকে



