সৌর ব্যতিচারে ৮ দিন বাংলাদেশ স্যাটেলাইটের সম্প্রচার বিঘ্ন হতে পারে
সৌর ব্যতিচার বা সোলার আউটেজের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন কিছু সময় ধরে বাংলাদেশ স্যাটেলাইট -১ এর মাধ্যমে সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে।
১৭ সেপ্টেম্বর, বুধবার এ বিষয়ে আগাম সতর্কর্তা জানিয়ে সম্প্রচার বিঘ্নের সম্ভাব্য সময়ও ঘোষণা করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
এতে বলা হয়েছে, বাংলাদেশ স্যাটেলাইট -১ এর ক্ষেত্রে সৌর ব্যতিচারের কারণে আগামী থেকে সম্ভাব্য সময়সূচি হলো, ২৯ সেপ্টেম্বর সকাল ৯টা ৩৫ মিনিট থেকে ৯ টা ৩৮ মিনিট মোট ৩ মিনিট, ৩০ সেপ্টেম্বর সকাল ৯টা ৩২ মিনিট থেকে ৯ টা ৪১ মিনিট মোট ৯ মিনিট, ১ অক্টোবর সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৯ টা ৪২ মিনিট মোট ১২ মিনিট, ২ অক্টোবর ৯টা ২৯ মিনিট থেকে ৯ টা ৪২ মিনিট মোট ১৩ মিনিট, ৩ অক্টোবর ৯ টা ২৯ মিনিট থেকে ৯ টা ৪২ মিনিট মোট ১৩ মিনিট, ৪ অক্টোবর ৯টা ২৯ মিনিট থেকে ৯ টা ৪১ মিনিট মোট ১২ মিনিট এবং ৫ অক্টোবর ৯টা ২৯ মিনিট থেকে ৯ টা ৪০ মিনিট মোট ১১ মিনিট, ৬ অক্টোবর ৯টা ৩০ মিনিট থেকে ৯ টা ৩৮ মিনিট মোট ০৮ মিনিট বিঘ্ন ঘটতে পারে।
প্রসঙ্গত, জিও স্টেশনারি স্যাটেলাইটের (Geostationary Satellite) জন্য সৌর ব্যতিচার (SUN OUTAGE) একটি সাধারণ মহাকাশীয় ঘটনা, যা বছরে দুইবার ঘটে থাকে। বিএসসিএল ব্যতিচার সতর্কভাবে পর্যবেক্ষণ করবে। দেশের প্রথম স্যাটেলাইট বাংলাদেশ স্যাটেলাইট-১ দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্প্রচার ও টেলিযোগাযোগ সেবা দেয়।





