কেআইবিতে চলছে দেশের প্রথম ক্লাউড নেটিভ ডে
প্রযুক্তি অঙ্গনের পেশাদারদের অংশগ্রহণে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) এর সম্মেলন কক্ষে চলছে দেশের প্রথম পূর্ণ দিবসের ইন-পারসন ক্লাউড-নেটিভ টেকনোলজি কনফারেন্স ক্লাউড নেটিভ ডেইস, বাংলাদেশ। ক্লাউড নেটিভ কম্পিউটিং ফাউন্ডেশনের আয়োজনে ২৪ জানুয়ারি, শনিবার সাকালে এই সম্মেলনে যোগ দিয়েছেন তিন শতাধিক ক্লাউড-নেটিভ প্র্যাকটিশনার, ডেভঅপস ইঞ্জিনিয়ার, সাইট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট এবং স্টুডেন্টরা।
বিভিন্ন সেমিনার, অভিজ্ঞতা শেয়ার এবং নেটওয়ার্কিংয়ের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করছে প্রযুক্তি পেশাজীবিরা। বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন সেশনের অংশ নিচ্ছেন অংশগ্রহণকারীরা।
ক্লাউড নেটিভ বাংলাদেশের কো-অর্গানাইজার জাসিম আলম এর সঞ্চালনায় উদ্বোধনী পর্বে প্রধান আলোচক ছিলেন ক্লাউড নেটিভ কমিউনিটি অ্যান্ড আউটরিচ ম্যানেজার অড্রা মন্টেনিগ্রো। এরপর ক্লাউড নেটিভ কমিউনিটি অ্যাম্বাসেডর মোঃ আরিফ হোসেন এবং জয়নুল আবেদিন মিয়া ওপেন-সোর্স কন্ট্রিবিউশন এবং কমিউনিটি পার্টিসিপেশন নিয়ে আলোচনা করেন।
এর পরের সেশনে প্যানেল আলোচক ছিলেন প্রযুক্তিবিদ সুমন আহমেদ সাবির, ফিল্ড নেশন পরিচালক শাহজাদা রেদওয়ান, এফ ফাইভ সিনিয়র সল্যুশন ইঞ্জিনিয়ার মাশিউর রহমান এবং এপস কোড ফাউন্ডার অ্যান্ড সিইও তামাল সাহা )। তারা ক্লাউড-নেটিভ টেকনোলজি অ্যাডপশনের চ্যালেঞ্জ এবং বিজনেস ইমপ্যাক্ট নিয়ে আলোচনা করেন। বিএজেআইটি হেড অফ টেক অপারেশনস, আমির হোসেনে সঞ্চালনায় এই পর্বে "বাংলাদেশে ক্লাউড-নেটিভ: অ্যাডাপশন বনাম রিয়েল ইমপ্যাক্ট" বিষয়ে আলোকপাত করেন বক্তারা।
আলোচনার পরেই শুরু হয় টেকনিক্যাল সেশন। এই পর্বে এরিকসন এর ওপেন-সোর্স আর্কিটেক্ট ডঃ কাশিফ নিয়াজাম খান, এফ ফাইভ সিনিয়র সল্যুশন ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম তারেক, এবং ক্যান্টালুপ ডেভসেকঅপস ইঞ্জিনিয়ার কাজি আশিকুর রহমান আর্কিটেকচার, সিকিউরিটি এবং স্কেলেবিলিটি নিয়ে কথা বলেন।
মধ্যাহ্ন বিরতিতে শুরু হবে উইমেন ইন টেক সেশন। এই সেশনে কমিউনিটিতে ডাইভার্সিটি এবং ইনক্লুশনের গুরুত্ব তুলে ধরবেন ফিল্ড নেশন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ম্যানেজার, নৌরিন হক রিদি। পাশাপাশি শামীম আহমেদ (পিকো ক্লাউড) এবং সাফিন আহমেদ (ফিল্ড নেশন) নতুন ইমার্জিং ইউজ কেসগুলো শেয়ার করবেন।
এছাড়াও কারিগরি কর্মশালায় "গিটঅপস দিয়ে সিকিউর সফটওয়্যার ডেলিভারি" হ্যান্ডস-অন সেশন পরিচালনা করবেন মোঃ আমদাদুল বারি (ব্র্যাকআইটি) এবং মোঃ নাসির উদ্দিন (টেকনোনেক্সট)।
আয়োজন সহযোগিতে মধ্যে অনুষ্ঠানে উপস্থিত আছেন মোঃ শাহরিয়ার আল মুস্তাকিম মিতুল, মোহাম্মদ আবদুল আজিজ, আবদুল্লাহ আল রেজা এবং মোঃ আল আমিন তালুকদার।
ডিবিটেক/এমএএমআর/ এমইউএম



