শেষ হলো ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৫-এর আঞ্চলিক পর্ব

শেষ হলো  ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৫-এর আঞ্চলিক পর্ব
৩০ আগষ্ট, ২০২৫ ২০:২২  
৩০ আগষ্ট, ২০২৫ ২৩:২২  

রংপুর আঞ্চলিক পর্বের মাধ্যমে পর্দা নামলো ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড-বাংলাদেশ (WROBd) ২০২৫-এর আঞ্চলিক পর্ব। সৈয়দপুরের বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (BAUST) এই প্রতিযোগিতার আয়োজন করে, যেখানে মোট ১৯টি দল দুটি ভিন্ন বিভাগে অংশগ্রহণ করে।

এবার প্রথমবারের মতো প্রতিযোগিতাটি আঞ্চলিক কাঠামোতে আয়োজন করা হয়েছে, যার ফলে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা নিজেদের এলাকায় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। আঞ্চলিক বিজয়ীরা জাতীয় চূড়ান্ত পর্বে অংশগ্রহণের জন্য মনোনীত হবেন। আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা দেশের তিনটি গুরুত্বপূর্ণ শহরে - চট্টগ্রাম, ঢাকা ও রংপুরে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পর্ব আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে। জাতীয় পর্বের বিজয়ীদের মধ্য থাকে নির্বাচিত দল গুলো সিঙ্গাপুর অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড (WRO) এর আন্তর্জাতিক পর্বের অংশগ্রহণ করবেন। 

এবারের ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড-বাংলাদেশ (WROBd) আঞ্চলিক প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়, যার মধ্যে রয়েছে ফিউচার ইনোভেটর্স, ফিউচার ইঞ্জিনিয়ার্স, রোবোমিশন এবং রোবোস্পোর্টসপ্রতিযোগিতাগুলি তিনটি বয়সভিত্তিক ক্যাটাগরিতে বিভক্ত ছিল: এলিমেন্টারি: ৮-১২ বছর, জুনিয়র: ১১-১৫ বছর এবং সিনিয়র: ১৪-১৯ বছররংপুর আঞ্চলিক পর্বে ফিউচার ইনোভেটর্স বিভাগে মোট ১৬টি দল অংশগ্রহণ করে, যেখানে সিনিয়র বিভাগে ৬টি দল, জুনিয়র বিভাগে ৯টি দল এবং এলিমেন্টারি বিভাগে ১টি দল অংশ নেয়। ফিউচার ইঞ্জিনিয়ার্স বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে ৩টি দল

এ আয়জনের সমাপনি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের প্রফেসর ড. এস.এম. জাহাঙ্গীর আলম, যন্ত্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. ইমতিয়াজ আহমেদ,কলা ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মোঃ জহরুল ইসলাম, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. সওকেত আলী, ইংরেজি বিভাগের প্রধান মোঃ আশিকুল্লাহ, সিএসই বিভাগের লেকচারার মোঃ খালিদ সিফুল্লাহ, এছাড়াও উপস্থিত ছিলেন অনিত হালিম সাগর, সাদ আহমেদ, এ.কে.জি. রুশেল হোসেন, তথ্য কর্মকর্তা মোঃ শাহ আলম, আইসিটি শিক্ষক মোঃ বায়েজিদ হোসেন, মোঃ তারেক হাসান এবং মোঃ ওলি আহমেদ। 

সমাপনি অনুষ্ঠানে বিজয়ী দলগুলোর নাম ঘোষণা করেন ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড-বাংলাদেশ (WROBd)-এর মেন্টর ইসরাফিল শাহিন রন্য, বিজয়ী দল গুলোর হাতে সনদ তুলে দেন সমাপনি অনুষ্ঠানের অতিথিবৃন্দ। ফিউচার ইনোভেটর্স সিনিয়র বিভাগে বিজয়ী হয় ৩ সদস্যের দল টিম ইনক্রেভো, দলের সদস্যরা হলেন নাফিস ইস্তায় তৌফিক আন্তু, মোঃ আব্দুল্লাহ আল মিজান, এবং মোঃ সাজ্জাদ আল ফুয়াদ এবং ২ সদস্যের ওডিসি এক্স, দলের সদস্যরা হলেন সাদমান আল হক এবং মুশফিকুর। ফিউচার ইনোভেটর্স এলিমেন্টারি বিভাগে বিজয়ী হয় ৩ সদস্যের দল টিম নেবুলা, দলের সদস্যরা হলেন মোঃ ইয়াসির ইত্তেফাক প্রধান, মোঃ এস্তিয়াক হাসান এবং মোঃ আবরার উল হক এছাড়াও ফিউচার ইনোভেটর্স জুনিয়র বিভাগে নারেবল মেনশন পায় ৩ সদস্যের সিপিএসসিএস মার্স ন্যাভিগেটরস, দলের সদস্যরা হলেন আরপা জাবিন, শাহনেওয়াজ ইসলাম মেতুল এবং তাসনিম শাহরিয়ারফিউচার ইঞ্জিনিয়ার্স বিভাগে বিজয়ী হয় ৩ সদস্যের দল টিম ইনফিনিটি, দলের সদস্যরা হলেন মোঃ রেজুয়ান তাহমেদ, মোঃ এ সারোয়ার হৃদয় এবং জাহিন হাসান

অলিম্পিয়াডের এই আঞ্চলিক প্রতিযোগিতার বিচারক প্যানেলে ছিলেন জনাব অনিত হালিম সাগর, জনাব সাদ আহমেদ, মোঃ খালিদ সাইফুল্লাহ, এবং ডঃ ইঞ্জিনিয়ার মোহাম্মদ সওক আলী। এছাড়াও সামগ্রিক পরিচালনায় যুক্ত ছিলেন WROBd-এর সমন্বয়ক জাহিদুল ইসলাম নিহাল, মেন্টর ইসরাফিল শাহিন রন্য এবং স্বেচ্ছাসেবকবৃন্দ।

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড-বাংলাদেশ (WROBd) এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (BdOSN) যৌথভাবে এই অলিম্পিয়াডের আয়োজন করেছে। মিডিয়া অংশীদার হিসেবে যুক্ত ছিল জাতীয় ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড২০২০ সাল হতে বাংলাদেশ ধারাবাহিকভাবে এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করে আসছে এবং প্রতি বছরই অর্জন করে যাচ্ছে উল্লেখযোগ্য সাফল্য। এছাড়াও দেশের আটটি বিভাগের শিক্ষার্থীদের রোবোটিকস ও এই অলিম্পিয়াড সম্পর্কে সচেতন করা এবং অংশগ্রহণে অনুপ্রাণিত করার লক্ষ্যে বিভিন্ন এক্টিভেশন কর্মশালার আয়োজন করা হয়েছে।