১ ফেব্রুয়ারি রাজউকের সার্ভার সচলের আশ্বাস চেয়ারম্যানের

১ ফেব্রুয়ারি  রাজউকের সার্ভার সচলের আশ্বাস চেয়ারম্যানের
রাজউক চেয়ারম্যানের সঙ্গে রিহ্যাব নেতাদের বৈঠকের ফাইল ছবি
১৯ জানুয়ারি, ২০২৬ ১৮:২৯  

নতুন বিধিমালার এবং সংশোধিত ড্যাপ প্রজ্ঞাপন জারির পর  বিধি অনুযায়ী সফটওয়্যার ঢেলে সাজাতে হচ্ছে। এই কাজ চলমান রয়েছে। আপডেট কাজ শেষ হলে নকশা অনুমোদন শুরু হবে। আর এই কাজটি ১ ফেব্রুয়ারি আগেই হবে বলেআশ্বাস দিয়েছেন রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম।

১৯ জানুয়ারি, দুপুরে রিহ্যাব নেতৃবৃন্দের সাথে সাক্ষাত কালে তিনি এ আশ্বাস দেন।

সূত্রমতে, এদিন রাজধানীর উন্নয়ন পরিকল্পনা, আবাসন খাতের সার্বিক অগ্রগতি এবং নাগরিক সেবা আরও সহজীকরণ নিয়ে রাজউকের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর নেতৃবৃন্দ। এসময় রিহ্যাব নেতৃবৃন্দ নতুন ড্যাপের নকশা অনুমোদন দ্রুত করার আহ্বান জানান। 

প্রতিউত্তরে বৈঠকে রাজউকের চেয়ারম্যান নামজারি, ইজমেন্ট দলিল প্রক্রিয়া সহজ করা এবং গ্রাহক হয়রানি কমানোর বিষয়ে আশ্বাস দেন। তিনি বলেন, সেবাপ্রার্থীদের ভোগান্তি কমাতে ডিজিটাল সেবা আরও গতিশীল করা হবে এবং স্বচ্ছতা নিশ্চিত করা হবে। এজন্য সফটওয়্যার হালনাগাদ শেষে ১ ফেব্রুয়ারির মধ্যে রাজউকের সার্ভার সচল করা হবে। 

সাক্ষাতে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুল লতিফসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এর আগে গত ১৫ জুলাই রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম এর সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত সময়ের মধ্যে রাজউকের সার্ভার সচল করার জোর দাবি জানিয়েছিলেন রিহ্যাব নেতারা। 

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে রাজউকের সার্ভার বন্ধ হয়ে আছে কারিগরি ত্রুটির কারণে। এটা বন্ধ থাকায়, জমির ছাড়াপত্র ও অকুপেন্সি সদন পাওয়া যাচেছ না। একই সাথে বাড়ির তৈরির কোন প্লান পাশ করা যাচ্ছে না। ফলে জমির মালিক, ডেভেলপার সহ সেবা প্রার্থীরা মারাক্তক সমস্যায় পড়েছেন।

ডিবিটেক/এডিও/ইকে