বাজারে আসছে টাটার ন্যানো ইভি
সবচেয়ে ছোট গাড়ির জনপ্রিয়তা একসময় তুঙ্গে ছিলো টাটার চমকপ্রদ মোটরগাড়ি ন্যানো। ভারতের সীমানা পেরিয়ে বিভিন্ন দেশের সড়কে পৌঁছে গিয়েছিল এই গাড়ি। এবার ইলেকট্রিক ভার্সনে আসছে টাটা ন্যানো। আগামী বছরই বাজারে আসছে গাড়িটি।
বৈদ্যুতিক গাড়ির বাজারের সঙ্গে পাল্লা দেওয়ার পাশাপাশি এটির দাম অন্যান্য গাড়ি প্রস্তুতকারী সংস্থার উপরে চাপ তৈরি করতে পারে বলেই মনে করা হচ্ছে। কিন্তু দাম কত হতে পারে টাটা ন্যানোর ইভি'র? টাটার তরফে দামের ব্যাপারে এখনও কিছু বলা হয়নি তবে অনুমান করা হচ্ছে গাড়িটির দাম ৪-৬ লাখ রুপি হতে পারে।
অর্থাৎ এই গাড়ির দাম খুব একটা কম নয়। তারপরও কিনছেন অনেকে। বহু কোম্পানি বাজারে এনেছে তাদের বৈদ্যুতিক গাড়ি। তাদের দামের আকর্ষণও বিভিন্ন। এবার সেই জায়গায় চমক দিতে চলেছে টাটা মোটরস। পেট্রোল-ডিজেলের বিপুল দামের সঙ্গে পাল্লা দিতে বাজারে দ্রুত জনপ্রিয়ও হয়ে উঠছে এ ধরনের কোম্পানির বৈদ্যুতিক গাড়ি।
কী আছে ন্যানো ইভিতে? খুব বেশি তথ্য জানা না গেলেও জানা যাচ্ছে গাড়িটির সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টা ১১০ কিলোমিটার। শূন্য থেকে ৬০ কিলোমিটার গতি তুলতে সময় লাগবে ১০ সেকেন্ড। একবার ব্যাটারি ফুল চার্জ দিলে চলবে ১৬০ কিলোমিটার।
প্রসঙ্গত, গুজরাটে টাটা খুলেছিল তাদের সস্তা গাড়ি টাটা ন্যানো'র কারখানা। বাজার ওই গাড়ি জনপ্রিয় না হলেও সস্তা দামের ওই গাড়িটি হইচই ফেলে দিয়েছিল। এবার টাটা আনতে চলেছে টাটা ন্যানো'র বৈদ্যুতিক গাড়ি। কোনও কোনও মহলের অনুমান গাড়িটি টাটা ন্যানোর মতোই সস্তা হতে পারে।







