এক চার্জে ফোনটি চলে দুই দিন!

এক চার্জে ফোনটি চলে দুই দিন!
২৭ আগষ্ট, ২০২৫ ০০:০২  
২৭ আগষ্ট, ২০২৫ ০৯:২৯  

এক বার পূর্ণ চার্জে দুই দিন পর্যন্ত চলতে সক্ষম একটি স্মার্ট ফোন দেশের বাজারে ছাড়ার দাবি করেছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। ডিভাইসটিতে রয়েছে ৬৩০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি।


রিয়েলমি বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিভাইসটির সুবিশাল ব্যাটারির সাথে ১৫ ওয়াট চার্জিং সক্ষমতা ব্যবহার করা হয়েছে, যেন সারাদিন ফোন চার্জের বিষয়ে ব্যবহারকারীদের নিশ্চিন্ত রাখা যায়। বলা হচ্ছে, মিলিটারি-গ্রেড শক রেজিজট্যান্স ও আইপি৫৪ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিজট্যান্স ব্যবহার করা হয়েছে, যা একই প্রাইস রেঞ্জে থাকা অন্যান্য ফোনের তুলনায় এটিকে আরও বেশি ডিউরেবল করে তুলেছে।


তবে স্বাধীন ভাবে এই সক্ষমতা যাচাই করে দেখা সম্ভব হয়নি ডিজিবাংলাটেক ডট নেট এর পক্ষ থেকে। 

রিয়েলমির পক্ষ থেকে এন্ট্রি-লেভেলের ‘পাওয়ারহাউজ স্মার্টফোন’ নামে পরিচিত করিয়ে দেয়া এই ফোনটির মডেল নাম নোট ৭০। দুইটি ভ্যারিয়েন্টে গত ২৪ আগস্ট দেশের মোবাইল বাজারে অবমুক্ত  ৪ জিবি ও ৬৪ জিবি ডিভাইসটির ভ্যাট ছাড়া মিলছে ১১ হাজার ৯৯৯ টাকায়। আর ৪ জিবি ও ১২৮ জিবি’র দামে গুণতে হবে বাড়তি আরো এক হাজার টাকা।


রিয়েলমি নোট ৭০ এ রয়েছে ১৩ মেগপিক্সেলের এআই রেয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।