দেশজুড়ে রিয়েলমি সি৮৫ প্রো’র হট সেল শুরু
বাংলাদেশে রিয়েলমি সি৮৫ প্রো-এর ফার্স্ট সেল আনুষ্ঠানিকভাবে শুরু করেছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। যারা প্রি-বুক করেছিলেন তারা ডিভাইসগুলো তাদের এক্সক্লুসিভ প্রি-অর্ডার গিফট সহ আগামী ১০ নভেম্বরের মধ্যে সংগ্রহ করার সুযোগ পাবেন। গিফটের মধ্যে রয়েছে এক্সক্লুসিভ রিয়েলমি ব্যাগ ও বাংলালিংকের পক্ষ থেকে স্পেশাল ডেটা। ক্রেতারা ইতোমধ্যে তাদের পছন্দের ডিভাইসটি সংগ্রহ করতে স্টোরগুলোতে ভিড় করছেন।
৯ নভেম্বর এই তথ্য জানিয়েছে রিয়েলমি বাংলাদেশ।
ডিভাইসটি প্যারট পার্পল ও পিকক গ্রিনের মতো দুইটি অনন্য রঙে নিয়ে আসা হয়েছে। রিয়েলমি সি৮৫ প্রো ডিভাইসটি তিনটি ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে। এর ৬ জিবি + ১২৮ জিবির দাম মাত্র ২০,৯৯৯ টাকা, ৮ জিবি + ১২৮ জিবির দাম মাত্র ২২,৯৯৯ টাকা ও ৮ জিবি + ২৫৬ জিবির দাম মাত্র ২৪,৯৯৯ টাকা।
ডিবিটেক/ইক



