রাজবাড়ীতে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু
রাজবাড়ী: রাজবাড়ীর সদর উপজেলায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মাহিম শেখ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বানীবহ ইউনিয়নের নিচপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিম ওই গ্রামের সাইফুলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়িতে খেলাধুলা করছিল মাহিম। খেলার একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের […] The post রাজবাড়ীতে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রাজবাড়ী: রাজবাড়ীর সদর উপজেলায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মাহিম শেখ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বানীবহ ইউনিয়নের নিচপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিম ওই গ্রামের সাইফুলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়িতে খেলাধুলা করছিল মাহিম। খেলার একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের শাহিনের পুকুরে পড়ে যায় সে। এদিকে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা পুকুরের পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন।
পরে দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।
The post রাজবাড়ীতে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





