‘বাংলাদেশ আক্রান্ত হলে ভারতের নিরাপত্তা থাকবে না’
ঢাকা: ভারতীয় সাম্রাজ্যবাদী শক্তি বাংলাদেশে আগ্রাসন চালালে ভারতের নিরাপত্তা বলতে কিছুই থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী। তিনি বলেছেন, ‘ভারত বাংলাদেশে আগ্রাসন চালালে দেশটি টুকরো টুকরো হয়ে যাবে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী যেকোনো আগ্রাসী শক্তিকে প্রতিহত করতে দেশপ্রেমিক জনগণই যথেষ্ট।’ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবহন ও শ্রমমন্ত্রী […] The post ‘বাংলাদেশ আক্রান্ত হলে ভারতের নিরাপত্তা থাকবে না’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: ভারতীয় সাম্রাজ্যবাদী শক্তি বাংলাদেশে আগ্রাসন চালালে ভারতের নিরাপত্তা বলতে কিছুই থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী।
তিনি বলেছেন, ‘ভারত বাংলাদেশে আগ্রাসন চালালে দেশটি টুকরো টুকরো হয়ে যাবে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী যেকোনো আগ্রাসী শক্তিকে প্রতিহত করতে দেশপ্রেমিক জনগণই যথেষ্ট।’
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশ দখল এবং এ দেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর যাত্রাবাড়ী জোন এ সমাবেশের আয়োজন করে।
মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশের মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বরকে সামনে রেখে প্রতিবেশী রাষ্ট্রের একজন মন্ত্রীর এমন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য শুধু কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থি নয়, বরং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি চরম হুমকি।’
তিনি অবিলম্বে ওই ভারতীয় মন্ত্রীর বাংলাদেশবিরোধী বক্তব্য প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। একই সঙ্গে ভারতীয় হাইকমিশনারকে ডেকে এনে বাংলাদেশ সম্পর্কে ওই মন্ত্রীর ঔদ্ধত্যপূর্ণ ও উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
যাত্রাবাড়ী জোনের সভাপতি মুফতি আজহারুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুফতি শরীফ উল্লাহর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন মাওলানা মুরশিদ আলম, মাওলানা আজহারুল ইসলাম আজমী, মুফতি মুহাম্মাদুল্লাহ, মাওলানা আনোয়ার হামিদী, মুফতি শফিক সাদী, মুফতি ইমামুদ্দীন, মুফতি নাঈমুল ইসলাম সাজ্জাদ, মাওলানা দেলাওয়ার হোসাইন, মাওলানা মাহফুজ মুসলেহ, মাওলানা কবীর আহমদ, মো. আল আমিন ও মাওলানা আনিসুর রহমান জাফরী।
সমাবেশে বক্তারা ভারতীয় মন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকি এবং দেশের অভ্যন্তরে আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান। তারা দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও আগ্রাসন রুখে দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন।
পরে যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাজলায় গিয়ে শেষ হয়।
The post ‘বাংলাদেশ আক্রান্ত হলে ভারতের নিরাপত্তা থাকবে না’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





