আবারও ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে: ইসলামী ঐক্য আন্দোলন

ঢাকা: আবারও ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী ঐক্য আন্দোলনের নায়েবে আমির অধ্যাপক মহিবুল্লাহ নাসীর। তিনি বলেন, দেশে আর ফ্যাসিবাদ কায়েম করার সুযোগ নেই। দেশের মানুষ এটি আর হতে দেবে না। শুক্রবার (২৭ নভেম্বর) দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‍্যালিপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। এদিন জুমার নামাজের পর বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে […] The post আবারও ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে: ইসলামী ঐক্য আন্দোলন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

আবারও ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে: ইসলামী ঐক্য আন্দোলন
২৭ নভেম্বর, ২০২৬ ১৯:০০  

ঢাকা: আবারও ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী ঐক্য আন্দোলনের নায়েবে আমির অধ্যাপক মহিবুল্লাহ নাসীর। তিনি বলেন, দেশে আর ফ্যাসিবাদ কায়েম করার সুযোগ নেই। দেশের মানুষ এটি আর হতে দেবে না।

শুক্রবার (২৭ নভেম্বর) দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‍্যালিপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। এদিন জুমার নামাজের পর বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে র‍্যালি শুরু হয়েছে। এর আয়োজন করেছে সংগঠনটির ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখা।

র‍্যালির আগে বায়তুল মোকাররমের সামনে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এ সময় মহিবুল্লাহ নাসীর বলেন, ‘বাংলাদেশের আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে। আমরা লক্ষ্য করছি, সীমান্তের ওপারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির আস্ফালন দেখা যাচ্ছে। সেই আস্ফালনের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে।’

বিভিন্ন গুজব ছড়িয়ে দেশের মানুষের ঐক্যকে ভাঙার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।  এ সময় সংগঠনটির অন্য নেতারাও উপস্থিত ছিলেন।

The post আবারও ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে: ইসলামী ঐক্য আন্দোলন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.