পরকীয়ার ভিডিও ভাইরাল, যুবদল নেতার পদ স্থগিত

পটুয়াখালী: একই ঘরে এক সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কলাপাড়ায় যুবদলের এক নেতার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে মহিপুর থানা যুবদল। পদ স্থগিত হওয়া নেতার নাম মো. গোলাম মোর্তুজা। তিনি উপজেলার মহিপুর […] The post পরকীয়ার ভিডিও ভাইরাল, যুবদল নেতার পদ স্থগিত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

পরকীয়ার ভিডিও ভাইরাল, যুবদল নেতার পদ স্থগিত
২৫ নভেম্বর, ২০২৬ ১১:০০  

পটুয়াখালী: একই ঘরে এক সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কলাপাড়ায় যুবদলের এক নেতার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে মহিপুর থানা যুবদল।

পদ স্থগিত হওয়া নেতার নাম মো. গোলাম মোর্তুজা। তিনি উপজেলার মহিপুর থানার ৯ নম্বর ধুলাসার ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন।

থানা যুবদলের দফতর সম্পাদক মো. মাসুম সুমনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে তার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। থানা যুবদলের সভাপতি মো. সিদ্দিকুর রহমান মোল্লা ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্যাদার অনুমোদনে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে মো. গোলাম মোর্তুজার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মহিপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্যাদা জানান, ‘সংগঠনের শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। দলের সুনাম ও শৃঙ্খলা অটুট রাখতেই অভিযোগ যাচাই করে সাংগঠনিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

The post পরকীয়ার ভিডিও ভাইরাল, যুবদল নেতার পদ স্থগিত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.