পল্লবীতে শীর্ষ সন্ত্রাসী ‘মামুন গ্রুপে’র সদস্য শুটার সাব্বির গ্রেফতার
ঢাকা: রাজধানীর পল্লবীতে পলাতক শীর্ষ সন্ত্রাসী মামুন গ্রুপের সদস্য মো. সাব্বির হোসেন ওরফে শুটার সাব্বিরকে (২৭) সন্ত্রাসী কার্যক্রম ও আধিপত্য বিস্তারের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পল্লবীর […] The post পল্লবীতে শীর্ষ সন্ত্রাসী ‘মামুন গ্রুপে’র সদস্য শুটার সাব্বির গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: রাজধানীর পল্লবীতে পলাতক শীর্ষ সন্ত্রাসী মামুন গ্রুপের সদস্য মো. সাব্বির হোসেন ওরফে শুটার সাব্বিরকে (২৭) সন্ত্রাসী কার্যক্রম ও আধিপত্য বিস্তারের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পল্লবীর সেকশন-১১ এলাকার এভিনিউ-৫ এর লাইন-২২ সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনের সামনের রাস্তা থেকে সাব্বিরকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে সাব্বিরকে গ্রেফতার করে। এ সময় তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও দুই ব্যক্তি মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
ডিসি বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপ করে সন্ত্রাসীরা। তবে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় কোনো আলামত পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতার ও পলাতক ব্যক্তিরা পলাতক শীর্ষ সন্ত্রাসী ‘মামুন গ্রুপ’-এর সদস্য। গ্রেফতার সাব্বিরের বাড়ি মানিকগঞ্জের শিবালয় থানার আরিচা এলাকায়। বর্তমানে তিনি পল্লবীর সেকশন-১১-এর পলাশনগর আবাসিক এলাকায় বসবাস করতেন।
হাসান মোহাম্মদ নাছের বলেন, গ্রেফতার ব্যক্তিকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পলাতক অপর দুজনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। সাব্বিরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
The post পল্লবীতে শীর্ষ সন্ত্রাসী ‘মামুন গ্রুপে’র সদস্য শুটার সাব্বির গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





