রাষ্ট্রদূত পদ থেকে ৩ সেনা কর্মকর্তা প্রত্যাহার

ঢাকা: মেজর জেনারেল পদমর্যাদার তিনজন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে প্রত্যাহার করে নিজ বাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এই তিন কর্মকর্তা হলেন মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, মেজর জেনারেল মো. মাকসুদুল হক এবং মেজর জেনারেল মো. জাহাংগীর আলম। মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই […] The post রাষ্ট্রদূত পদ থেকে ৩ সেনা কর্মকর্তা প্রত্যাহার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রাষ্ট্রদূত পদ থেকে ৩ সেনা কর্মকর্তা প্রত্যাহার
২৫ নভেম্বর, ২০২৬ ১১:০০  

ঢাকা: মেজর জেনারেল পদমর্যাদার তিনজন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে প্রত্যাহার করে নিজ বাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এই তিন কর্মকর্তা হলেন মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, মেজর জেনারেল মো. মাকসুদুল হক এবং মেজর জেনারেল মো. জাহাংগীর আলম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনগুলোতে জনস্বার্থে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার কথা উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনরত এই তিন সেনা কর্মকর্তাকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এই তিন কর্মকর্তাকে প্রেষণে বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল এবং সে সময় তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা ছিল। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের সেই প্রেষণ আদেশ বাতিল করে মূল কর্মস্থলে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন করা হলো।

The post রাষ্ট্রদূত পদ থেকে ৩ সেনা কর্মকর্তা প্রত্যাহার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.