হাসিনা এলে গ্রেফতার হয়ে জেলে যাবেন: শামা ওবায়েদ

ঢাকা: শেখ হাসিনা দেশে এলে গ্রেফতার হয়ে জেলে যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত আসামিরা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে এবং তাদের জেলে যেতে হবে, কেন্দ্রীয় কারাগারে যেতে হবে; এর কোনো ব্যত্যয় ঘটবে না। মঙ্গলবার (২৪ ন‌ভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে এ কথা ব‌লেন তি‌নি। […] The post হাসিনা এলে গ্রেফতার হয়ে জেলে যাবেন: শামা ওবায়েদ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

হাসিনা এলে গ্রেফতার হয়ে জেলে যাবেন: শামা ওবায়েদ
২৪ নভেম্বর, ২০২৬ ১৫:০০  

ঢাকা: শেখ হাসিনা দেশে এলে গ্রেফতার হয়ে জেলে যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত আসামিরা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে এবং তাদের জেলে যেতে হবে, কেন্দ্রীয় কারাগারে যেতে হবে; এর কোনো ব্যত্যয় ঘটবে না।

মঙ্গলবার (২৪ ন‌ভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে এ কথা ব‌লেন তি‌নি।

প্রতিমন্ত্রী ব‌লেন, ‘তার (শেখ হা‌সিনা) বিরুদ্ধে অভিযোগ আছে, তি‌নি দণ্ডপ্রাপ্ত আসামি। অন্য যেকোনো আসামি যারা বিদেশে পালিয়ে থাকে তাদের ব্যাপারে বাংলাদেশের আইন অনুযায়ী যে অবস্থান, শেখ হাসিনার ব্যাপারেও একই অবস্থান। রয়টার্সের তো বিমান পাঠানোর কোনো এখতিয়ার নেই। এখন কে কোথা থেকে লুকিয়ে থেকে কী বলছে, সেটা নিয়ে আলোচনা করা এবং এই যে আপনারা বিশাল টিম এসেছেন, আমাদের মিডিয়ার সময় নষ্ট।’

তি‌নি আরও ব‌লেন, ‘এ ব্যাপারে আলোচনা করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ও সরকারের সময় নষ্ট হচ্ছে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমরা এর আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও আপনারা যখন প্রশ্ন করবেন একই উত্তর দেব। এই একজন আসামিকে এবং আরও যারা আসামি আছে দণ্ডপ্রাপ্ত তারা যদি আসে, তাদের স‌ঙ্গে স‌ঙ্গে গ্রেফতার করা হ‌বে। তাদের জেলে যেতে হবে, কেন্দ্রীয় কারাগারে যেতে হবে। এর কো‌নো ব্যত্যয় ঘটবে না।’

শামা ওবা‌য়েদ ব‌লেন, ‘এখানে প্লেন পাঠানোর, হেলিকপ্টার পাঠানোর, বাস পাঠানোর, গাড়ি পাঠানোর, রিকশা পাঠানোর কোনো কথাই কারো সঙ্গে বাংলাদেশ সরকারের হয়নি।’ শেখ হা‌সিনা‌কে গ্রেফতার করার ম‌তো সক্ষমতা দি‌ল্লির বাংলা‌দেশ হাইক‌মিশ‌নের আছে কি না জান‌তে চাইলে প্রতিমন্ত্রী ব‌লেন, ‘উনি কোথায় আছে সেটাই তো মানুষ জানে না। এটা তো কেউ জানে না। ওনার চেহারা আপনারা দেখছেন নাকি? আপনারা তো সাংবাদিকতা করছেন। উনি পা‌লি‌য়ে যাওয়ার পর থে‌কে এখন পর্যন্ত ওনার চেহারা কি আপনারা দেখেছেন? আমরা দেখি নাই। এখন উনি কোথায় কি যাবেন না যাবেন ইটস ইমেটেরিয়াল।’

তি‌নি ব‌লেন, ‘ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ আছে। সেখা‌নে হাদির হত্যাকারী এবং এই জুলাই-আগস্টে যারা খুন করেছে, গুম করেছে, রক্ত ঝরিয়েছে, যারা খুনের অর্ডার দিয়েছে, যারা লুকিয়ে আছে, তাদের সবাইকে প্রত্যর্পণ চু‌ক্তির আওতায় ফেরত আনা হবে। সেই কূটনৈতিক প্রক্রিয়া চলমান আছে, সেটা চলছে, সেটা বারবার আমরা কিন্তু বলেছি।’

তি‌নি আরও ব‌লেন, ‘তারপরেও এই যে একটি পলিটিক্যাল স্টান্ট, ১৬ বা ১৭ ডিসেম্বর। ভাই আসুক না, তিনি (শেখ হাসিনা) এলে গ্রেফতার হয়ে জেলে যাবে। এই পলিটিক্যাল স্টান্টের কোনো মানে হয় না। এই যে সারা বাংলাদেশে একটা তাণ্ডব তৈরি করার চেষ্টা করছে, উনি নেতাকর্মীদেরকে বিপ‌দে ফেলে পালিয়ে গেছে। খামাখা এখন যারা আওয়ামী লীগের সাধারণ কর্মী আছে, নেতা আছে তাদের বিপদে ফেলার একটা পাঁয়তারা শুরু করেছে।’

শেখ হাসিনা পাসপোর্ট এবং এনআইডির আবেদন নি‌য়ে এক প্রশ্নের জবা‌বে শামা ওবা‌য়েদ ব‌লেন, ‘বাংলাদেশের ৭২-এর যে সংবিধান আছে, সেখানে এটা পরিষ্কারভাবে বলা আছে যে, কেউ যদি কনভিক্টেড হয়ে থাকে, বাংলাদেশ সরকার তা‌কে পাস‌পোর্ট, এনআইডি বা অন্য কিছু দে‌বে না। এটা তো সং‌বিধা‌নে আছে। সুতরাং এটার ব্যত্যয় হ‌বে না।’

The post হাসিনা এলে গ্রেফতার হয়ে জেলে যাবেন: শামা ওবায়েদ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.