খুলনায় গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
খুলনা: খুলনায় গাছ থেকে রাইখান ওরফে রাইহান (৩২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আড়ংঘাটা থানার খইয়াতলা-মাক্ষিনগর এলাকায় বিশ্বাস প্রপার্টিজের পাশে রেললাইনের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর অমিত কুমার বর্মন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, সন্ধ্যা সাড়ে […] The post খুলনায় গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

খুলনা: খুলনায় গাছ থেকে রাইখান ওরফে রাইহান (৩২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আড়ংঘাটা থানার খইয়াতলা-মাক্ষিনগর এলাকায় বিশ্বাস প্রপার্টিজের পাশে রেললাইনের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর অমিত কুমার বর্মন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে গাছের সাথে ঝুলে থাকা অবস্থায় যুবকের মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
The post খুলনায় গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





