‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’
ঢাকা: জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ঢাকা কেবল দেশের প্রশাসনিক রাজধানী নয়, এটি সাহিত্য ও সংস্কৃতিরও প্রধান কেন্দ্র। সারা দেশে অর্থবহ সাংস্কৃতিক বিপ্লব সৃষ্টিতে ঢাকা মহানগরীর কবি, সাহিত্যিক ও শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, সমাজের নানা অসংগতি, শিরক, বিদআত ও অশ্লীলতা মোকাবিলায় মানুষের মধ্যে ইসলামের সুন্দর, মননশীল ও বিশুদ্ধ […] The post ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ঢাকা কেবল দেশের প্রশাসনিক রাজধানী নয়, এটি সাহিত্য ও সংস্কৃতিরও প্রধান কেন্দ্র। সারা দেশে অর্থবহ সাংস্কৃতিক বিপ্লব সৃষ্টিতে ঢাকা মহানগরীর কবি, সাহিত্যিক ও শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, সমাজের নানা অসংগতি, শিরক, বিদআত ও অশ্লীলতা মোকাবিলায় মানুষের মধ্যে ইসলামের সুন্দর, মননশীল ও বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে। এ জন্য ইসলামী ভাবধারার গান, কবিতা, গল্প, নাটক ও সিনেমা নির্মাণ ও চর্চা বাড়াতে হবে। দেশের চলমান সাংস্কৃতিক আন্দোলনের নেতৃত্ব সাংস্কৃতিক কর্মীদেরই দৃঢ়তার সঙ্গে গ্রহণ করতে হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর একটি মিলনায়তনে দেশীয় সাংস্কৃতিক সংসদের ঢাকা মহানগর অঞ্চলের উদ্যোগে আয়োজিত ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রামে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী সংস্কৃতির মূল দর্শন তুলে ধরে গোলাম পরওয়ার বলেন, ইসলামী সংস্কৃতির ভিত্তি ও প্রাণকেন্দ্র হলো তাওহিদ বা আল্লাহর একত্ববাদের প্রতি অবিচল বিশ্বাস। এটি কেবল গতানুগতিক ধর্মীয় বিশ্বাস নয়; বরং মানুষের সামগ্রিক জীবনব্যবস্থা, চিন্তাচেতনা, নৈতিকতা ও আচার-আচরণের ভিত্তি। সমগ্র সৃষ্টিজগতের একমাত্র স্রষ্টা, পালনকর্তা ও নিয়ন্ত্রণকারী আল্লাহ—এই বিশ্বাসই ইসলামী সংস্কৃতির মূল চালিকাশক্তি।
তিনি আরও বলেন, মানুষের ভালোবাসা, ভয়, আশা, উপাসনা ও বন্দেগি একমাত্র আল্লাহর জন্য নিবেদিত হওয়া উচিত। এই বিশ্বাস মানুষকে অন্য কোনো সৃষ্টি বা কৃত্রিম শক্তির দাসত্ব থেকে মুক্ত করে। নিছক আনন্দের খোরাক জোগানো নয়, বরং মানুষের প্রকৃত কল্যাণ সাধনের লক্ষ্যেই সাহিত্য ও সংস্কৃতিচর্চা হওয়া উচিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাহিত্য-সংস্কৃতি বিভাগের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, দীর্ঘমেয়াদি ও টেকসই সাংস্কৃতিক বিপ্লব ছাড়া কোনো রাজনৈতিক পরিবর্তনই স্থায়ী হতে পারে না। ইতিহাসের এই শিক্ষা সামনে রেখেই ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করে এগিয়ে যেতে হবে।
দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি সাইফুল্লাহ মানছুরের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি বলেন, কেবল গান গাইলেই মানুষের ব্যক্তিত্ব নষ্ট হয় না। বরং সুস্থ ও মননশীল গান মানুষের কোমল হৃদয়ে গভীর প্রভাব ফেলতে পারে এবং অসম্ভবকে সম্ভব করার মানসিক শক্তি জোগাতে পারে। তবে সবকিছুর ঊর্ধ্বে পবিত্র আল-কোরআনই মানবমন ও সমাজ পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী ও চূড়ান্ত অনুষঙ্গ—এ কথা স্মরণ রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমির ও মেয়র প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন এবং সাহিত্য-সংস্কৃতি কমিটি ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।
এ ছাড়া সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বক্তব্য দেন কবি মোশাররফ হোসেন খান, বাচিক শিল্পী শরীফ বায়জীদ মাহমুদ, কবি আবু তাহের বেলাল, সাহিত্য-সংস্কৃতি সংগঠক আবেদুর রহমান, শিল্পী তাফাজ্জল হোসাইন খান, শিশুসাহিত্যিক ড. ইকবাল কবীর মোহন, কার্টুনিস্ট ইব্রাহীম মণ্ডল ও বাচিক শিল্পী মাহবুব মুকুল প্রমুখ।
The post ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





