হাকিমপুর থানা থেকে পালানো আসামি পাঁচবিবিতে গ্রেফতার
হিলি: দিনাজপুরের হাকিমপুর থানা থেকে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে ১৪ ঘণ্টার মধ্যে পুনরায় গ্রেফতার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় পার্শ্ববর্তী পাঁচবিবি থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাদশা আলম। গ্রেফতার মোশাররফ হোসেন ওরফে […] The post হাকিমপুর থানা থেকে পালানো আসামি পাঁচবিবিতে গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

হিলি: দিনাজপুরের হাকিমপুর থানা থেকে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে ১৪ ঘণ্টার মধ্যে পুনরায় গ্রেফতার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় পার্শ্ববর্তী পাঁচবিবি থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাদশা আলম।
গ্রেফতার মোশাররফ হোসেন ওরফে মোস্তফা (২৪) হাকিমপুর পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর (মহিলা কলেজ) এলাকার বসির উদ্দিনের ছেলে। তিনি হাকিমপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য ছিলেন বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ বাসুদেবপুর এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার সন্দিগ্ধ আসামি মোশাররফকে গ্রেফতার করা হয়। পরে তাকে থানার ভেতরে নেওয়ার পর হঠাৎ তিনি দৌড়ে পালিয়ে যান। পুলিশ ধাওয়া করলেও অন্ধকার ও ঝোপঝাড়ের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হন তিনি।
এ ঘটনার পর শুক্রবার সকালে পুলিশ তার পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের সঙ্গে কথা বলে এবং বিভিন্ন মোবাইলফোন নম্বর সংগ্রহ করে। পরে তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। একপর্যায়ে পাঁচবিবি থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেফতার করে হাকিমপুর থানা পুলিশ।
ওসি মো. বাদশা আলম জানান, গ্রেফতার আসামিকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
The post হাকিমপুর থানা থেকে পালানো আসামি পাঁচবিবিতে গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





