চট্টগ্রামে ৫ কোটি টাকার সোনাসহ গ্রেফতার ১

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম সোনাসহ সুধীর কুমার ধর (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা সোনার আনুমানিক মূল্য ৫ কোটি ৩৬ লাখ ৬২ হাজার টাকা বলে জানা গেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) আকবরশাহ থানার সিটি গেট-সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিমপাশে পুলিশ চেকপোস্টে এ অভিযান চালানো হয়। […] The post চট্টগ্রামে ৫ কোটি টাকার সোনাসহ গ্রেফতার ১ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চট্টগ্রামে ৫ কোটি টাকার সোনাসহ গ্রেফতার ১
১৩ নভেম্বর, ২০২৬ ২৩:০০  

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম সোনাসহ সুধীর কুমার ধর (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা সোনার আনুমানিক মূল্য ৫ কোটি ৩৬ লাখ ৬২ হাজার টাকা বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আকবরশাহ থানার সিটি গেট-সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিমপাশে পুলিশ চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজের হোসাইন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সিটি গেট এলাকায় পুলিশ চেকপোস্টের সামনে অভিযান চালানো হয়। এ সময় সুধীর কুমার ধরকে গ্রেফতার করে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম সোনা উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার আনুমানিক মূল্য ৫ কোটি ৩৬ লাখ ৬২ হাজার টাকা।’

এ ঘটনায় গ্রেফতার সুধীর কুমার ধরের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে আকবরশাহ থানায় একটি মামলা করা হয়েছে বলে ওসি জানান।

The post চট্টগ্রামে ৫ কোটি টাকার সোনাসহ গ্রেফতার ১ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.