পল্লী বিদ্যুৎ বলছে শর্ট সার্কিট হয়নি, তবুও হামলাকারীরা দায়মুক্তি পেল: আসিফ

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির তদন্ত প্রতিবেদন এবং সংসদের বক্তব্যের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে শর্ট সার্কিটের কোনো ঘটনা ঘটেনি বলে জানানো হলেও, সংসদে দাঁড়িয়ে শর্ট সার্কিটের দোহাই দিয়ে হামলাকারীদের দায়মুক্তি দেওয়ার গুরুতর […] The post পল্লী বিদ্যুৎ বলছে শর্ট সার্কিট হয়নি, তবুও হামলাকারীরা দায়মুক্তি পেল: আসিফ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

পল্লী বিদ্যুৎ বলছে শর্ট সার্কিট হয়নি, তবুও হামলাকারীরা দায়মুক্তি পেল: আসিফ
১৩ নভেম্বর, ২০২৬ ২৩:০০  

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির তদন্ত প্রতিবেদন এবং সংসদের বক্তব্যের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে শর্ট সার্কিটের কোনো ঘটনা ঘটেনি বলে জানানো হলেও, সংসদে দাঁড়িয়ে শর্ট সার্কিটের দোহাই দিয়ে হামলাকারীদের দায়মুক্তি দেওয়ার গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (১৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন। ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ উল্লেখ করেন, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. তোজাম্মেল হক জানিয়েছেন যে নুসরাত তাবাসসুমের বাড়িতে গত পরশু কোনো শর্ট সার্কিটের ঘটনা ঘটেনি। অথচ এর বিপরীতে সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হামলাকারী আগুন সন্ত্রাসীদের দায়মুক্তি দিতে শর্ট সার্কিটের দোহাই দিয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে এ বিষয়ে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংসদে তিনি জানান, এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লেগেছে কি না বা কে বা কারা লাগিয়েছে, তা খতিয়ে দেখতে একটি যৌথ টিমকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বাড়িটি পরিত্যক্ত হলেও সেটি একজন সংসদ সদস্যের বাড়ি বলে উল্লেখ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বিজিবির প্রাথমিক রিপোর্টে পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ বা পেট্রোল বোমার অস্তিত্বের তথ্য পাওয়া যায়নি। ফলে সেখানে পেট্রোল বোমা ব্যবহার করা হয়নি বলে ধারণা করা হচ্ছে। বাড়িটি পুরাতন হওয়ার কারণে সেখানে ইলেকট্রিক ওয়ারিংয়ে দুর্বলতা থাকতে পারে এবং এটি অনেকটা শর্ট সার্কিটের মতো ঘটনাও হতে পারে বলে তিনি মন্তব্য করেন। তবে তিনি স্পষ্ট করেছিলেন যে এটি কেবল একটি প্রাথমিক অনুমানমাত্র এবং পূর্ণাঙ্গ তদন্ত শেষ হলেই এ বিষয়ে চূড়ান্ত বক্তব্য দেওয়া সম্ভব হবে।

The post পল্লী বিদ্যুৎ বলছে শর্ট সার্কিট হয়নি, তবুও হামলাকারীরা দায়মুক্তি পেল: আসিফ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.