খুলনায় শীর্ষ সন্ত্রাসী নুর আজিমের ভাই গ্রেফতার

খুলনা: খুলনা মহানগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী শাহরিয়ার ইসলাম রকিকে গ্রেফতার করেছে এসআরবি-৬ ও এসআরবি-৮-এর যৌথ দল। বৃহস্পতিবার (১২ নভেম্বর) মাদারীপুরের শিবচর থানার ডিসি রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে এসআরবি-৬ খুলনার অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সম্প্রতি খুলনার নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে […] The post খুলনায় শীর্ষ সন্ত্রাসী নুর আজিমের ভাই গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

খুলনায় শীর্ষ সন্ত্রাসী নুর আজিমের ভাই গ্রেফতার
১৩ নভেম্বর, ২০২৬ ১৭:০০  

খুলনা: খুলনা মহানগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী শাহরিয়ার ইসলাম রকিকে গ্রেফতার করেছে এসআরবি-৬ ও এসআরবি-৮-এর যৌথ দল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মাদারীপুরের শিবচর থানার ডিসি রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে এসআরবি-৬ খুলনার অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সম্প্রতি খুলনার নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে চাঁদার দাবিতে সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনায় নুর আজিম বাহিনীর নাম উঠে এসেছে। এ ছাড়া এই গ্রুপের বিরুদ্ধে খুলনা শহরে মাদক ব্যবসা, হত্যা ও চাঁদাবাজির অনেক অভিযোগ রয়েছে। নুর আজিমের ভাই হিসেবে শাহরিয়ার ইসলাম রকি এসব নিয়ন্ত্রণ করতেন।

তিনি আরও জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রকিকে মহানগরীর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

The post খুলনায় শীর্ষ সন্ত্রাসী নুর আজিমের ভাই গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.