সরকার এখনো প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ায়নি: জ্বালানিমন্ত্রী

ঢাকা: ফ্যামিলি কার্ড কর্মসূচিতে অর্থায়নের জন্য গ্যাস ও জ্বালানির দাম বাড়ানো হচ্ছে এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুরুন্নেসা সিদ্দিকার এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট জানান, সরকার এখনো প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ায়নি। সংসদে জ্বালানিমন্ত্রী […] The post সরকার এখনো প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ায়নি: জ্বালানিমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সরকার এখনো প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ায়নি: জ্বালানিমন্ত্রী
১৩ নভেম্বর, ২০২৬ ০১:০০  

ঢাকা: ফ্যামিলি কার্ড কর্মসূচিতে অর্থায়নের জন্য গ্যাস ও জ্বালানির দাম বাড়ানো হচ্ছে এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুরুন্নেসা সিদ্দিকার এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট জানান, সরকার এখনো প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ায়নি।

সংসদে জ্বালানিমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সমন্বয় করে জ্বালানির দাম নির্ধারণ করা হয়। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সরকার গত আট মাসে এই খাতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে।’

নিম্ন আয়ের ও অসচ্ছল জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সহায়তা দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নগদ সহায়তা দেওয়ার জন্য গ্যাস ও তেলের দাম বাড়ানোর দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও অপপ্রচার।

এর আগে সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য নুরুন্নেসা সিদ্দিকা অভিযোগ করেন, গ্যাস সংকটের কারণে দেশের অনেক শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে এবং গ্যাস না পেয়েও গ্রাহকদের নিয়মিত বিল পরিশোধ করতে হচ্ছে। এ পরিস্থিতিতে গৃহস্থালি গ্যাসের সমস্যা সমাধানে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে সরকারের কোনো পরিকল্পনা রয়েছে কি না, তা জানতে চান তিনি।

জবাবে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজার থেকে উচ্চমূল্যে গ্যাস কিনতে হচ্ছে। দেশের বিদ্যুৎকেন্দ্রগুলো সচল রাখা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে সরকার বেশি দামে গ্যাস আমদানি করলেও এখনো প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ায়নি।’ সংসদ সদস্য সম্ভবত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্যবৃদ্ধির কথা উল্লেখ করেছেন বলে ধারণা প্রকাশ করেন মন্ত্রী।

এলপিজির বাজার ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি ব্যাখ্যা করেন, এলপিজি সরকার আমদানি করে না; বরং বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলো এটি আমদানি করে এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দরের ভিত্তিতে এর মূল্য ঠিক করা হয়। এ ক্ষেত্রে সরকারের সরাসরি কোনো ভূমিকা নেই বলে সংসদকে অবহিত করেন জ্বালানিমন্ত্রী।

The post সরকার এখনো প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ায়নি: জ্বালানিমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.