প্রকৃত সাংবাদিকদের তালিকা করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
ঢাকা: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সাংবাদিকতা পেশার মর্যাদা সমুন্নত রাখতে এবং অপসাংবাদিকতা রোধে বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে আলোচনা করে ‘প্রকৃত’ সাংবাদিকদের একটি তালিকা তৈরির কাজ করছে সরকার। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন […] The post প্রকৃত সাংবাদিকদের তালিকা করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সাংবাদিকতা পেশার মর্যাদা সমুন্নত রাখতে এবং অপসাংবাদিকতা রোধে বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে আলোচনা করে ‘প্রকৃত’ সাংবাদিকদের একটি তালিকা তৈরির কাজ করছে সরকার।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
সংসদে দেওয়া বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান, প্রকৃত সাংবাদিকদের তালিকা প্রণয়নের লক্ষ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ দেশের শীর্ষস্থানীয় সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে নিয়মিত মতবিনিময় করছে সরকার।
প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, সাংবাদিক সংগঠনগুলোর মতামতের ভিত্তিতেই এই তালিকা তৈরি করা হবে। পেশাগতভাবে কে সাংবাদিক হিসেবে গণ্য হবেন, তার মানদণ্ড নির্ধারণের ক্ষেত্রে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।
ভুয়া সাংবাদিকতার নেতিবাচক প্রভাব তুলে ধরে ইয়াসের খান চৌধুরী মন্তব্য করেন, অপসাংবাদিকতা ও ভুয়া পরিচয়ধারীদের কারণে শুধু সংসদ সদস্যরাই নন, সমাজের বিভিন্ন পেশার নারী-পুরুষসহ সাধারণ মানুষও নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
তবে সরকার সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী উল্লেখ করে তিনি আরও বলেন, দেশে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্যের প্রচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং এ বিষয়ে সব সময় উৎসাহ দিয়ে যাচ্ছে।
The post প্রকৃত সাংবাদিকদের তালিকা করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





