ডিএমসি লিভার ফেস্টে উদ্বেগ; সরকারি হাসপাতালে লিভার প্রতিস্থাপনের আশ্বাস
পাঁচ কোটি মানুষ লিভার রোগে আক্রান্ত, বিশেষজ্ঞ চিকিৎসক মাত্র ১৪০ জন
- প্রতি তিনজনের একজন ফ্যাটি লিভারে আক্রান্ত; হেপাটাইটিস বি-তে ভুগছেন ৮৫ লাখ মানুষ
<
দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে লিভার আক্রান্ত রোগীর সংখ্যা। বর্তমানে দেশের প্রতি তিনজনের একজন ফ্যাটি লিভারে আক্রান্ত এবং বিভিন্ন ধরনের লিভারের জটিলতায় ভুগছেন প্রায় পাঁচ কোটি মানুষ
২৪ অক্টোবর, শনিবার ঢাকা মেডিকেল কলেজের মিলন মিলনায়তনে হাসপাতালের হেপাটোলজি বিভাগের উদ্যোগে আয়োজিত 'ডিএমসি লিভার ফেস্ট ২০২৬'-এ দেশের সামগ্রিক লিভার রোগের এমন উদ্বেগজনক চিত্র তুলে ধরা হয়
অনুষ্ঠানের বৈজ্ঞানিক অধিবেশনে মূল তথ্য উপস্থাপন করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম জানান, দেশে প্রায় চার কোটি মানুষ ফ্যাটি লিভারে এবং প্রায় ৮৫ লাখ মানুষ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন অনিয়ন্ত্রিত জীবনযাপনের বিষয়ে সতর্ক করে বলেন, ফাস্টফুড ও প্রক্রিয়াজাত খাবারের আধিক্য, শারীরিক পরিশ্রম ও খেলাধুলার অভাব, অনিয়মিত রাতের ঘুম এবং দীর্ঘ সময় মোবাইল ফোনের মতো ডিজিটাল স্ক্রিনে আসক্তি ভবিষ্যতে লিভার রোগের ঝুঁকি বহুলাংশে বাড়িয়ে তুলছে
বিএমইউর হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহিনুল আলম উল্লেখ করেন, মানবদেহের অন্যতম ভাইটাল অঙ্গ লিভারের অসুখ প্রাথমিক পর্যায়ে কোনো স্পষ্ট উপসর্গ প্রকাশ করে না, যার ফলে রোগীরা দেরিতে চিকিৎসকের শরণাপন্ন হন
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, সাধারণ মানুষের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকার সরকারি হাসপাতালগুলোতে দ্রুত লিভার প্রতিস্থাপন (Liver Transplant) সেবা চালুর কার্যকর উদ্যোগ গ্রহণ করছে এবং এ খাতে প্রয়োজনীয় নীতি ও আর্থিক সহায়তা অব্যাহত রাখবে।
//ডিবিটেক/ইকেটিআর/এমএসআই/এসএমপি//





